1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স

চট্টগ্রাম মডেল স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত: শিক্ষার মানোন্নয়নে মায়েদের সক্রিয় ভূমিকার আহ্বান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

সৈয়দ মোহাম্মদ কায়সার চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

 

চট্টগ্রাম মডেল স্কুলে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। এটি ছিল সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে বিশেষ এক ব্যতিক্রমধর্মী ও তাৎপর্যপূর্ণ “মা সমাবেশ”। সমাবেশটির মূল প্রতিপাদ্য ছিল— “শিক্ষার মানোন্নয়নে মায়েদের ভূমিকা”।

সমাবেশে উপস্থিত মায়েদের উদ্দেশ্যে বক্তারা বলেন, একটি শিশুর প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে ওঠে পরিবার থেকে, বিশেষ করে মায়ের কাছ থেকেই। তাই সন্তানের পড়াশোনা, আচরণ, শৃঙ্খলা ও মানসিক বিকাশে মায়েদের সচেতন ও সক্রিয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান শিক্ষাব্যবস্থার পরিবর্তিত কারিকুলাম, পাঠ্যপুস্তক, প্রশ্নপদ্ধতি এবং মূল্যায়ন ব্যবস্থার সঙ্গে অভিভাবকদের পরিচিত হওয়া জরুরি বলেও গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান। তিনি বলেন, “শিক্ষার মান উন্নয়নে শুধু শিক্ষক নয়, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সম্মিলিত প্রচেষ্টা অপরিহার্য। শিশুদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, তাদের শারীরিক সুস্থতা বজায় রাখা এবং নিরাপদ পরিবেশে বড় করে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে হামের প্রাদুর্ভাব, ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো রোগ থেকে শিশুদের সুরক্ষিত রাখতে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। এ জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, মশা-মাছি নিয়ন্ত্রণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার প্রতি যত্নবান হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সমাবেশটি সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মোঃ ইলিয়াছ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুমানা পারভীন,কণিকা দাস, মেহেদী হাসান ছোটন,সুপন দেবনাথ, মমিনুল হক, সানজিদা আক্তার, মমিনা বেগমসহ অন্যান্যরা। এছাড়া বিপুল সংখ্যক অভিভাবক, বিশেষ করে মায়েরা, স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম। সমাপনী বক্তব্যে তিনি উপস্থিত সকল মায়েদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট