
আমিনুল ইসলাম: সিনিয়র স্টাফ রিপোর্টার
চাঁপাইনবাবগঞ্জ উপজেলার রহনপুরে স্টারিং গাড়িতে জারকিনে অবৈধভাবে তেল মজুদ করায় চালককে আটক করে মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পরবর্তীতে চালক কে জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।
আজ শনিবার (৪ এপ্রিল, ২০২৬) রহনপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা।
অভিযোগ সূত্রে জানা যায়, রহনপুর মেসার্স লতিফুর রহমান ফিলিং স্টেশন একটি স্টারিং গাড়িতে ১০ লিটার ডিজেল তেল বোতলে ও জারকিনে অবৈধভাবে মজুদ অবস্থায় পাওয়া যায়। বিষয়টি ফিলিং স্টেশন কর্তৃপক্ষের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট
উম্মে সালমা রুমা ঘটনাস্থলে উপস্থিত হন। সরকারি আদেশ অমান্য করে এভাবে তেল মজুদ রাখার অপরাধে ভোলাহাট উপজেলার বারই পাড়া এলাকার আয়েশ এর ছেলে দুরুল কে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ওই স্টারিং চালককে ১০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা জানান, “চালককের আর্থিক অবস্থা বিবেচনায় জব্দকৃত তেল বাজেয়াপ্ত না করে তা গাড়ির ট্যাঙ্কে ভরে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে তাকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।