1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
গোমস্তাপুরে পল্লী মঙ্গল কর্মসূচি (পিএমকের) উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮০০ রোগীর চিকিৎসা সেবা শিবগঞ্জে ৪৫ দিনেও সন্ধান মেলেনি গৃহ বধূর কোতোয়ালীতে অসামাজিক কাজে লি’প্ত থাকার অভিযোগে আটক -৭ নারী পুরুষ…! দীর্ঘদিন পর কমান্ডো ট্রেনিং করেছে দঃ হালিশহর ফুটবল একাডেমী. স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে করেছেন এক যুবক চাঁপাইনবাবগঞ্জে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান, দুটি স্কেভেটার জব্দ কুন্দপুকুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বাংলাদেশ হিন্দু মহাজোট এলাকার উন্নয়নে নিজেকে বিলিয়ে দিতে চান ইউপি চেয়ারম্যান প্রার্থী আফজাল হোসেন জামাল ইপিজেডে ওএমএস ট্রাক সেইলে বিক্রয় কার্যক্রম অব্যাহত চাঁপাইনবাবগঞ্জের রহানপুরে কুখ্যাত মাদক দম্পতিকে আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

ভোলাহাটে পুলিশের বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

ভোলাহাটে পুলিশের বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ শীর্ষ মাদক কারবারি আটক

এসএম রুবেল, অনুসন্ধানী প্রতিবেদক
ইনভেস্টিগেশন টিম অফ ক্রাইম সিন (চাঁপাইনবাবগঞ্জ) ৯ এপ্রিল, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ভোলাহাট থানা পুলিশ এক সফল অভিযান পরিচালনা করেছে। এই বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘ইসকাপ’ (Eskuf) সিরাপসহ হাতেনাতে এক শীর্ষ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মো. গোলাম রব্বানী (২৭)। সে উপজেলার মুশরিভুজা গ্রামের মো. জালাল উদ্দিনের ছেলে।ভোলাহাট পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোলাহাট থানার অফিসার ইন-চার্জের (ওসি) সরাসরি তত্ত্বাবধানে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে রব্বানীকে মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভোলাহাট থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে কারবারির বিরুদ্ধে! যার মামলা নম্বর- ০৩, তারিখ: ০৯/০৪/২০২৬ খ্রি.। ভোলাহাট থানার ওসি যোগদানের পর থেকেই এলাকায় অপরাধ দমন এবং মাদক নির্মূলে নবনিযুক্ত ইন-চার্জ ও তাঁর সঙ্গীয় ফোর্সের এমন সক্রিয় ও সাহসী ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহল। ভোলাহাট থানার ওসির এই নিরলস প্রচেষ্টায় সন্তোষ প্রকাশ করে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। পুলিশ জানায়, সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ ঠেকাতে এবং যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই ধরণের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট