1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত

বাফুফের অ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে কর্ণফুলী অঞ্চলে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম জেলা দল….

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

———–+++++++——————-

ক্রীড়া প্রতিবেদক

বাফুফের অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৫–২০২৬ এর কর্ণফুলী অঞ্চলের ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) বান্দরবান জেলা স্টেডিয়ামে এ ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার ও বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোঃ আবদুর রহমান এবং অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল প্রতিযোগিতার চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য হাছিন হাসান কানন।

বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাবেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ দেশের তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান ফুটবলার খুঁজে বের করার লক্ষ্যে আয়োজন করা হয়।

  • প্রতিযোগিতাটি আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সার্বিক সহযোগিতা করে বান্দরবান জেলা ক্রীড়া সংস্থা এবং ব্যবস্থাপনায় ছিল বান্দরবান জেলা ফুটবল অ্যাসোসিয়েশন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট