1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

নাচোলে জেলা ক্রীড়া অফিসের ক্রিড়ার বিভিন্ন ধরনের সামগ্রী বিতরণ

আবুল হোসেন,নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১৩৬ বার পড়া হয়েছে

 

আবুল হোসেন,নাচোল,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে উৎসব মুখর পরিবেশে বিনামূল্যে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার ২ই মার্চ সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এসব ক্রীড়া সামগ্রী (ক্রিকেট ব্যাট বল,ভলিবল,ফুটবল, ব্যাডমিন্টন, ইত্যাদি উপকরণ) বিতরণ করা হয়।
ক্রীড়া সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার। সে সময় প্রধান অতিথি বক্তব্য রাখেন, ‘আমাদের আগামী প্রজন্ম আজ ফেসবুক, পাবজি,ও ফ্রিফায়ারসহ বিভিন্ন গেমে আসক্ত।তাদের সামাজিকভাবে গড়ে তুলতে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। মাঠমুখি করতে হবে।

খেলাধুলার চর্চা বাড়ালে ভবিষ্যৎ প্রজন্ম আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে।কারণ শারীরিক সুস্থতা মানুসিক বলিষ্ঠতার উপায় ও উপকরণ।
খেলাধুলা ও শরীরচর্চায় পারে যুবসমাজকে,ফেসবুক, পাবজি, ফ্রিফায়ার, মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদসহ,সকল অন্যায় ও অপকর্ম থেকে দুরে রাখতে।
তিনি আরও বলেন,তৃণমূল পর্যায়ের তরুণ প্রজন্মকে সুস্থ বিনোদন ও খেলাধুলায় উদ্বুদ্ধ করতে, বর্তমান সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। ক্রীড়া সামগ্রী বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন,নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম,পৌর বিএনপির সহ-সভাপতি আমানুল্লাহ আল মাসুদ, সোনাইচন্ডী স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম সহ সে সময় আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট