1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা। 

বাঘায় মাঠ জুড়ে হলুদের সমারোহ সরিষা ফুলে

রাজশাহী প্রতিনিধি: (পলি)
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

বাঘায় মাঠ জুড়ে হলুদের সমারোহ সরিষা ফুলে

রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাঘা সরিষার হলুদ ফুলে ভরে উঠেছে মাঠ-ঘাট। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং আগাম চাষের ফলে এ বছর সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। মাঠজুড়ে হলুদ ফুলের আভা ও সৌন্দর্যে যেমন খুশি কৃষকরা, তেমনি এই দৃশ্য উপভোগ করতে ভিড় জমাচ্ছেন প্রকৃতিপ্রেমী মানুষরা।

বাঘা উপজেলার সমতল এলাকার পাশাপাশি দুর্গম পদ্মা নদীর চরাঞ্চলেও এ বছর ব্যাপকভাবে সরিষার আবাদ হয়েছে। সরিষার ভালো দাম ও স্বল্প খরচে অধিক লাভের সম্ভাবনায় অনেক কৃষক এবার বাড়তি ফসল হিসেবে সরিষা চাষে ঝুঁকেছেন। ফলে উপজেলার প্রায় প্রতিটি মাঠে জুড়েই হলুদ আর সবুজ সমারোহ মাঠ জুড়ে ।

স্থানীয় কৃষকরা জানায় , অগ্রহায়ণ মাসে সরিষা চাষ শুরু হয়ে পৌষ ও মাঘ মাসে মাঠজুড়ে ফুটে ওঠে হলুদ ফুল। এই সময়টাতে সরিষা ক্ষেত হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের কাছে আকর্ষণীয় । অনেকেই বর্ণিল পোশাকে সেজে সরিষা ক্ষেতে ছবি তুলছেন ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা শেয়ার করছেন।

বাঘার চরাঞ্চলের কৃষক গোলাম মোস্তফা জানান, তিনি এবার ৩ বিঘা জমিতে সরিষার আবাদ করেছেন। তাঁর ভাষায়, সরিষা চাষে সেচ, সার ও কীটনাশকের খরচ তুলনামূলক কম। প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে এবার ভালো লাভ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

এ বিষয়ে বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান বলেন, এ বছর বন্যার ফলে চরাঞ্চলে পলি জমে মাটির উর্বরতা বেড়েছে। শুধু চরাঞ্চলে না উপরের ফসল গুলোতেও ফলে সেখানে ব্যাপক হারে সরিষার চাষ হয়েছে। কৃষকরা বারি-১৪, বারি-১৮ এবং টরি-৭ জাতের সোনালী সরিষা চাষে বেশি আগ্রহ দেখাচ্ছেন।

চলতি মৌসুমে সরিষার ভালো উৎপাদন হলে কৃষকের স্বপ্ন পূরণের পাশাপাশি ভোজ্য তেলের ঘাটতি পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ও উল্লেখ করেন তিনি।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর বাঘা উপজেলায় প্রায় ১ হাজার ৬০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছর ছিল মাত্র ৮০০ হেক্টর। গত মৌসুমে আবহাওয়া অনুকূল না থাকায় হেক্টরপ্রতি গড় উৎপাদন ছিল ০.৯ মেট্রিক টন। তবে এবার আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদনের লক্ষ্যমাত্রা আগের বছরের চেয়ে অনেক বেশি ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট