1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

চাঁপাইনবাবগঞ্জে হোটেলে দুর্ধর্ষ হামলা ও লুটপাট: মালিকসহ রক্তাক্ত ২, নগদ অর্থ ছিনতাই

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৮৭ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে হোটেলে দুর্ধর্ষ হামলা ও লুটপাট: মালিকসহ রক্তাক্ত ২, নগদ অর্থ ছিনতাই

এসএম রুবেল, অনুসন্ধানী প্রতিবেদক ইনভেস্টিগেশন টিম অফ ক্রাইম সিন (চাঁপাইনবাবগঞ্জ) তারিখ: ২০ মার্চ, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন মোড় এলাকায় একটি রেস্টুরেন্টে অতর্কিত হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। ‘আব্দুস সামাদ আল ইমরান হোটেল এন্ড রেস্টুরেন্ট’-এ ঢুকে মালিক ও কর্মচারীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় একদল চিহ্নিত সন্ত্রাসী ও ভাড়াটিয়া গুন্ডাবাহিনী। হামলায় হোটেল মালিক আব্দুস সামাদ ও কর্মচারী খায়রুল ইসলাম রক্তাক্ত জখম হয়েছেন। এসময় ক্যাশ বাক্স থেকে নগদ ৫৭ হাজার টাকা লুটসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার সম্পদ ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ (শুক্রবার) আনুমানিক সন্ধ্যা ৬:৩০ মিনিটের দিকে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল হোটেলে প্রবেশ করে। তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই হোটেলের মালিক আব্দুস সামাদকে লক্ষ্য করে এলোপাতাড়ি মারধর শুরু করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে হোটেলের কর্মচারী খায়রুল ইসলামকেও গুরুতর আহত করা হয়।

হামলাকারীরা হোটেলের আসবাবপত্র ভাঙচুর করে ত্রাস সৃষ্টি করে এবং ক্যাশ বাক্সে থাকা সারাদিনের বিক্রির নগদ ৫৭ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। অভিযুক্তদের তালিকা! ভুক্তভোগী আব্দুস সামাদ সুস্থ হয়ে সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মামলায় নামধারী অভিযুক্তরা হলেন! হাকিম, পিতা: রায়হান আলী (বালুগ্রাম)।নবী, পিতা: সোনা মড়ল (নয়া গোলা মোড়) সুলেখা, পিতা: রায়হান আলী (বালুগ্রাম) সলেহা, পিতা: রায়হান আলী (বালুগ্রাম) আপেল, পিতা: সুলতান আলী (বালুগ্রাম) কুসুম,স্বামী: সুলতান আলী (বালুগ্রাম) সহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী। ভুক্তভোগীর বক্তব্য তারা অতর্কিত হামলা চালিয়ে আমার দোকান তছনছ করেছে। আমার সারাদিনের উপার্জনের টাকা লুটে নিয়েছে। আমি এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার চাই। অবিলম্বে হামলাকারীদের দ্রুত আইনের আওতায এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।

পুলিশের পদক্ষেপ! এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” তবে এনিয়ে! বর্তমানে এলাকায় এ নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয় ব্যবসায়ীরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট