1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী  সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত

বাগেরহাটে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি মোঃ মুন্না শেখ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ৬৮ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি মোঃ মুন্না শেখ বাগেরহাটে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিতআসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে বাগেরহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। সম্মানিত অতিথি জনাব খান মনিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, জনাব খাদেম নেয়ামুল নাসির আলাপ, শামসের আলী মোহন, সৈয়দ নাছির আহমেদ মালেক ও আব্দুল কালাম আজাদ ভূঁইয়া। সভাপতি করেন জনাব শেখ খাইরুল আজাদ আরজু সভায় আরও বক্তব্য রাখেন শেখ শাইফুল আজাদ আরজু সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জনসভায় অংশগ্রহণ করেন।প্রধান বক্তার বক্তব্যে ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেন, নির্বাচিত হলে বাগেরহাটকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তোলা হবে। তিনি জানান, জেলার প্রতিটি বাজারকে পরিকল্পিতভাবে আধুনিক ও নিরাপদ পরিবেশে রূপান্তর করা হবে, যেখানে ব্যবসায়ী ও সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারবেন।তিনি আরও বলেন, বাগেরহাটে একটি আধুনিক মেডিকেল কলেজ স্থাপন এবং বিমানবন্দর নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে, যাতে এ অঞ্চলের মানুষের চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থার যুগান্তকারী উন্নয়ন ঘটে। উন্নয়ন ও সুশাসনের মাধ্যমে বাগেরহাটকে একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তোলাই তাঁর লক্ষ্য।বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের আহ্বান জানান। শান্তিপূর্ণ পরিবেশে জনসভাটি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট