1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিশিষ্ট ঠিকাদার মো. সেলিম রেজা

চাঁপাইনবাবগঞ্জ বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে
  • প্রকাশিত সংবাদের প্রতিবাদ
  • বিভিন্ন অনলাইন নিউজপোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কয়েকটি মিডিয়ায় ‘কার্পেটিংয়ের বদলে মাটি দিয়ে সড়ক ঢাকল ঠিকাদার, উঠে যাচ্ছে হাতের টানেই শিরোনামসহ বিভিন্ন শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদে উল্লেখ করা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জে একটি সড়ক পূণঃনির্মাণে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায়  কোটি  কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫দশমিক ৩কিলোমিটার দীর্ঘ সড়কটির বিভিন্ন অংশে কার্পেটিং না করে মাটি দিয়ে ঢেকে দেওয়ার প্রমান মিলেছে। কিন্তু সংবাদটিতে মরগড়া ও কাল্পনিক অভিযোগ করায় আমি ওই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই প্রসঙ্গে আমি দৃঢ়তার সাথে বলতে চাই যে, উল্লেখিত কাজের মান সঠিক রয়েছে। কিন্তু কতিপয় ব্যক্তি নিজস্বার্থ হাসিলের জন্য আমাকে হেয় প্রতিপন্ন করার লক্ষে মিথ্যা অুভযোগ করে কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রকৃতপক্ষে কাজের চুক্তিমূল্য ২ কোটি ৮৯লাখ ৪৭হাজার টাকা হলেও ইউনিব্লকের কাজ প্রায়  ২কোটি ২৭ টাকা এবং কার্পেটিং কাজ প্রায় ৬২লাখ ৪৭হাজার টাকার। কিন্তু কাজের মূল্য প্রায় ৩ কোটি টাকা বলে কাজের মান নিয়ে অভিযোগ তোলা হয়েছে। এছাড়াও উল্লেখ করতে চাই যে, কাজের এলাকা রেল লাইনের দারে কার্পেটিংয়ে ২.৫মিটার প্রশস্ত ধরা থাকলেও অনেক স্থানে বেড বেড়ে যাওয়ায় বেশি প্রশস্ত করা হয়েছে এবং মাটি দিয়ে ড্রেসিং করলে বিষয়টি ভুলভাবে মাটি দিয়ে কার্পেটিং করা হয়েছে মর্মে প্রতিবেদনে উপস্থাপন করা হয়েছে। তাই আমি মনে করি প্রবিবেদনটি করার আগে প্রকৃত তথ্য উপাত্ত না নিয়ে মনগড়া ও কাল্পনিক তথ্য উপস্থাপন করা হয়েছে যা দুঃখজনক। ফলে আমি বলতে চাই, ওই কাজের মান সঠিক ও সিডিউল মোতাবেক করা হয়েছে। কারণ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মহোদয় কাজ পরিদর্শণ করে যে দিক নির্দেশনা দিয়েছেন সে মোতাবেকই কাজ করা হয়েছে। সুতরাং নিম্নমানের কাজের কোন প্রশ্নই আসে না। তাই আমি উল্লেখ্য প্রকাশিত  সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
  • মো. সেলিম রেজা ঠিকাদার, চাঁপাইনবাবগঞ্জ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট