
ঝ’র’ল ২ প্রা’ণ’বে’পরো’য়া গতি’তে’প্রা’ণঘা’তী রে’স!রাত পোহালেই ঈদ!
অনুসন্ধানী প্রতিবেদক, এসএম রুবেল চাঁপাইনবাবগঞ্জ | ২১ মার্চ, ২০২৬। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পালশা মিশন মোড় এলাকায় মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২০ মার্চ) রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। অভিযোগ উঠেছে, সড়কের নিয়ম তোয়াক্কা না করে বেপরোয়া গতিতে আঁকাবাঁকা হয়ে গাড়ি চালানোই এই মর্মান্তিক পরিণতির মূল কারণ।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৮:৩০ টার দিকে সদর উপজেলার বালিডাঙ্গা ইউনিয়নের পালশা মিশন মোড় এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে সরাসরি সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, চালক অত্যন্ত বেপরোয়া গতিতে এবং আঁকাবাঁকা ভঙ্গিতে সড়কে গাড়ি চালাচ্ছিলেন, যা এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সাথে সংঘর্ষ ঘটে।
এ দুর্ঘটনায় নিহতরা হলেন -হিদুল (২৬) পিতা, ইসমাইল হোসেন, গ্রাম- ঘুঘুডিমা, চাঁপাইনবাবগঞ্জ সদর। মিনহজ (২২): পিতা, জয়নাল,একই গ্রাম। দুর্ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। অপরজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এছাড়া আহত আরও দুইজনকে বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশের বক্তব্য: ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সতর্কতা: সড়কে বেপরোয়া গতি ও আইন অমান্য করে গাড়ি চালানো শুধু নিজের নয়, অন্যের জীবনের জন্যও চরম হুমকি। আপনার সামান্য অসাবধানতা কেড়ে নিতে পারে অকাল প্রাণ।