1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে কারবারি গ্রেফতার সাঁড়াশী অভিযানে র‍্যাব ৫ সিপিসি-১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন: রাজশাহী প্রতিনিধি: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।এরই ধারাবাহিকতায় র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১,চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউপি’র মুন্সিপাড়া হতে ধৃত আসামী মোঃ রিপন (৩২) কে তার বসতবাড়ির উত্তর পার্শ্বে নেপিয়ার ঘাস চাষকৃত জমির ভিতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৯৫ বোতল ফেনসিডিল ও ১২ বোতল বিদেশী মদসহ আটক করা হয়। ধৃত আসামী ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ঘটনা সূত্রে জানা যায়, ১৩ জানুয়ারি ২০২৬ ইং তারিখ ১০:২০ ঘটিকার সময় র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানা সকল এলাকায় নিয়মিত টহল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা উদ্দেশ্যে বাহির হয়। অভিযান পরিচালনার ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে,চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউপির মুন্সিপাড়ায় মাদক কারবারী মোঃ রিপন এর বসতবাড়িতে অবৈধ মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক টহল দল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ১০নং মনাকষা ইউপি’র মুন্সিপাড়া গ্রামস্থ মোঃ মঞ্জুর হোসেন এর ছেলে মাদক কারবারী মোঃ রিপন (৩২) কে তার নিজ বসতবাড়ি হতে ১২:১০ ঘটিকায় আটক করা হয়। পরবর্তীতে আসামী রিপন এর স্বীকারোক্তি ও নিজ হাতে বের করে দেওয়া মতে বসতবাড়ির উত্তর পার্শ্বে গোয়াল ঘরের পিছনে তার বর্গাকৃত নেপিয়ার ঘাসের জমিতে বিশেষ কায়দায় ছাই ও খড় দিয়ে ঢাকা মাটির নীচে দুইটি আলাদা গর্তে ০২টি নীল রংয়ের প্লাস্টিকের ড্রামের ভিতরে রক্ষিত ২৯৫ বোতল ফেনসিডিল,০৬ বোতল MAGIC MOMENTS (বিদেশী মদ) এবং ০৬ বোতল SEAGRAMS BLENDERS (বিদেশী মদ) অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট