1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

কিশোরগঞ্জ সদরে জমি বিরোধে ছুরিকাঘাতে নিহত ১, আহত ১

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি নার্গিস আক্তার মুন্নি, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট মহিলা সম্পাদক:

কিশোরগঞ্জ সদর উপজেলার তালতলা বগাদিয়া পশ্চিম পাড়ায় দীর্ঘদিন ধরে চলমান জমি সংক্রান্ত বিরোধের জেরে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ তারিখ) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার বাসিন্দা রুবেল (৩২), পিতা সিরাজুল, পূর্ব বিরোধের জের ধরে কাঁচা মালের ব্যবসায়ী সুমন (৩৫), পিতা আব্দুর রহিম-এর ওপর হামলা চালায়। এ সময় রুবেল ধারালো ছুরি দিয়ে সুমনের নাভির উপরের অংশে আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় দুলাল এমপি (পিতা: মৃত লাল মিয়া) নামের আরেক ব্যক্তি এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করা হয়। পরে স্থানীয়রা আহত দুলালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই এলাকাবাসী একত্রিত হয়ে অভিযুক্ত রুবেলকে আটক করে এবং তাকে কিশোরগঞ্জ মডেল থানার এসআই আক্তারের কাছে হস্তান্তর করে। খবর পেয়ে পুলিশ সুপার (এসপি), ওসি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সুমনকে হত্যার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত রুবেলের ফাঁসির দাবি জানান এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট