1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কলম সৈনিক এস এম রুবেল এবার কাউন্সিলর নির্বাচনে জনগণের কাতারে 

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কলম সৈনিক এস এম রুবেল এবার কাউন্সিলর নির্বাচনে জনগণের কাতারে 

এসএম রুবেল অনুসন্ধানী প্রতিবেদক ইনভেস্টিগেশন টিম অফ ক্রাইম সিন | চাঁপাইনবাবগঞ্জ ১৬ এপ্রিল ২০২৬। 

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের প্রতিটি অলিগলি, বিশেষ করে কল্যাণপুরের মানুষের কাছে নামটি অতি পরিচিত—এস এম রুবেল। দীর্ঘ সময় ধরে যিনি ‘ইনভেস্টিগেশন টিম অফ ক্রাইম সিন’-এর ক্রাইম রিপোর্টার হিসেবে সমাজের অন্ধকার জগতের মুখোশ উন্মোচন করেছেন, সেই আপসহীন কলম সৈনিক এবার সরাসরি জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়াতে চান। আসন্ন নির্বাচনে ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে তার নাম এখন মুখে মুখে। অনুসন্ধানী সাংবাদিকতা থেকে গণমানুষের অধিকার আদায়ের লড়াই চালিয়ে যাওয়া ব্যক্তিটি পেশাগত জীবনে এস এম রুবেল মানেই অন্যায়ের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। দুর্নীতি, অনিয়ম আর শোষণের বিরুদ্ধে তার করা সাহসী প্রতিবেদনগুলো চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন সময় আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়দের মতে, যিনি দীর্ঘকাল লেখনীর মাধ্যমে সমাজের সুপ্ত সমস্যাগুলো তুলে ধরেছেন, তিনিই পারবেন ওয়ার্ডের বাস্তব সমস্যাগুলো সমাধান করতে। কল্যানপুরসহ ১নং ওয়ার্ডের সাধারণ মানুষের দাবি—যিনি খবরের পেছনের খবর জানেন, তিনি জানেন উন্নয়নের পেছনের প্রতিবন্ধকতাগুলোও।

মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার ১নং ওয়ার্ডের প্রধান সংকট এখন মাদক ও কিশোর অপরাধ। এই অন্ধকার থেকে যুবসমাজকে বাঁচাতে এস এম রুবেল দীর্ঘ দিন ধরে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে আসছেন। তারুণ্যের এই আস্থার নাম এখন কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর প্রথম পছন্দ। এলাকার ছাত্র ও যুবসমাজের মতে, তারা এমন একজন নেতা খুঁজছেন যিনি আধুনিক মনস্ক এবং কোনো রাজনৈতিক অপশক্তির কাছে মাথা নত করবেন না। এস এম রুবেল সেই ভরসার প্রতীক হয়ে দাঁড়িয়েছেন।জনপ্রিয়তার তুঙ্গে ‘ঘরের ছেলে’আম রাজধানী চাঁপাইনবাবগঞ্জের সকলের পরিচিতি মুখ সদর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কল্যানপুর এলাকার, কৃতি সন্তান এসএম রুবেল, সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, এস এম রুবেলকে তারা কোনো বড় নেতা হিসেবে নয়,বরং ‘ঘরের ছেলে’ হিসেবে দেখছেন। যেকোনো বিপদে-আপদে তাকে কাছে পাওয়া যায় বলেই তার জনপ্রিয়তা এখন তুঙ্গে। এলাকাবাসী মনে করেন, একজন সাংবাদিক হিসেবে তিনি যেভাবে সত্যের পথে লড়াই করেন, কাউন্সিলর হিসেবেও নাগরিক অধিকার রক্ষায় তিনি তেমনই আপসহীন থাকবেন।

উন্নয়ন ও ন্যায়ের পথে, এস এম রুবেল ভাইয়ের সাথে — এই স্লোগানকে বুকে ধারণ করে বর্তমানে ঐক্যবদ্ধ কল্যাণপুরবাসী। ভবিষ্যৎ পরিকল্পনা! একটি শিক্ষিত ও উন্নত ওয়ার্ড’ নির্বাচনী ভাবনায় এস এম রুবেল একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোচ্ছেন। তিনি মনে করেন, কেবল লড়াকু নেতৃত্বই পারে ওয়ার্ডবাসীর প্রকৃত সেবা নিশ্চিত করতে। তার প্রধান লক্ষ্য হলো—একটি শিক্ষিত, উন্নত, ডিজিটাল সুযোগ-সুবিধা সম্পন্ন এবং শতভাগ অপরাধমুক্ত ১নং ওয়ার্ড উপহার দেওয়া। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সমর্থন আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে বড় নিয়ামক হয়ে দাঁড়াবে। এক নজরে এস এম রুবেল কেন তিনি পছন্দের শীর্ষে? সাহসী নেতৃত্ব! দীর্ঘদিনের ক্রাইম রিপোর্টিংয়ের অভিজ্ঞতা স্বচ্ছ ভাবমূর্তি দুর্নীতি ও অন্যায়ের সাথে কখনোই আপস না করা। জনমুখী কাজ’ সাংবাদিকতার পাশাপাশি দীর্ঘ সময় ধরে সমাজসেবায় নিয়োজিত তিনি যুবসমাজের আইকন তরুণ প্রজন্মের কর্মসংস্থান ও ক্রীড়া উন্নয়নে বিশেষ ভূমিকাসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট