1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স তামিমের ১৯তম জন্ম দিবস উদযাপন

চট্টগ্রাম বন্দর বালিকা উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হলো ১৪ অক্টোবর শহিদ ফজলুর রহমান মু

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

শিক্ষা বার্তা:১৯ অক্টোবর

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বালিকা উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হলো  শহিদ ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ)-চবক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ মাহবুব আলম তালুকদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীফ প্ল্যানিং/চবক এবং বিদ্যালয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মাহবুব মোর্শেদ চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যালয়ে জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫ এ বৃত্তিপ্রাপ্ত এবং এস.এস.সি-২০২৬ এ জিপিএ- ৫.০০ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পারভীন আকতার জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে “শ্রেষ্ঠ প্রধান শিক্ষক” নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হতে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে শিক্ষার্থীদের যুগোপযোগী নির্দেশনা প্রদান করেন। সভাপতি শিক্ষার্থীদের ভালো মানুষ হয়ে ওঠার জন্য অনুপ্রেরণা দিয়ে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে নৃত্য পরিচালনায় ছিলেন শিল্পী জাহিদুল ইসলাম (সাংস্কৃতিক শিক্ষক), সংগীত পরিচালনায় ছিলেন জনাব সঞ্জয় কুমার পাল (সহ. শিক্ষক) এবং রুবাইয়াত জাহান (সহ. শিক্ষক), নাট্য পরিচালনায় সাজেদা বেগম (কো-অর্ডিনেটর), ফ্যাশন শো পরিচালনা করেন  সানজিদা শারমিন (সহ. শিক্ষক) এবং আবৃত্তি নির্দেশনায় ছিলেন সহ. শিক্ষক আবদুল্লাহ পরশ।

এছাড়া অনুষ্ঠানে ডিজিটাল প্রেজেন্টেশন তৈরি করেছেন শিক্ষক জনাব রোকসানা পারভীন রুপসা ও জনাব শফিকুল ইসলাম। সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট