
বিশেষ প্রতিনিধি : এম নজরুল ইসলাম খান
সরকারের ‘বইপড়া কর্মসূচি’র সঙ্গে সামঞ্জস্য রেখে সফলভাবে অনুষ্ঠিত ‘রিডিং (Reading) পাঠ প্রতিযোগিতা-২০২৬’
শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস, জ্ঞানচর্চা, ভাষাগত দক্ষতা ও সৃজনশীল চিন্তার বিকাশে বাংলাদেশ সরকার গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের জারিকৃত প্রজ্ঞাপনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা ও উচ্চপর্যায়ের সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘বইপড়া কর্মসূচি’ (Reading Habit Program)-এর পাইলটিং কার্যক্রম শুরু করা হয়েছে।
সরকারের এ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রাম মডেল স্কুল এক মাসব্যাপী ‘রিডিং (Reading) পাঠ প্রতিযোগিতা-২০২৬’ সফলভাবে পরিচালনা করেছে। এ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শুদ্ধ উচ্চারণ, সাবলীল পাঠ, অনুধাবন ক্ষমতা, আত্মবিশ্বাস ও বই পড়ার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ফলে মানসম্মত শিক্ষা অর্জনের ভিত্তিও আরও সুদৃঢ় হচ্ছে।
প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২ আগস্ট ২০২৬ চট্টগ্রাম মডেল স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত এসএমসি সভাপতি মো.ইব্রাহীম ফরাজী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চেয়ারম্যান সাংবাদিক মোঃ খলিলুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক এম নজরুল ইসলাম খান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম, সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ, রুমানা পারভীন, কণিকা দাস, লাকী দাস, সুপন দেবনাথ, মোমিনা আক্তার, সানজিদা আক্তার, চৈতি পাল, মিম খাতুন, বিদ্যালয়ের অভিভাবকবৃন্দ,শিক্ষার্থী এবং স্কুল পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।
চট্টগ্রাম মডেল স্কুল বিশ্বাস করে, “মানসম্মত শিক্ষা অর্জনে সুস্থ প্রতিযোগিতার বিকল্প নেই।” এ লক্ষ্যেই প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের পাঠাভ্যাস, জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশে ধারাবাহিকভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।