1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা: শিক্ষার্থীদের সড়ক আইন জানা জরুরী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ও মাহামুদুন্নবী চৌধুরী উঃ বিদ্যালয়ের প্রীতি ম্যাচ আজ হোমিও প্রভা অফিসিয়াল ডেক্সের সম্পাদকের সাথে সৌজন্যে সাক্ষাৎ- রসালো আড্ডায় একদিন… ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বন্দরটিলায় খালের উপর অবৈধ স্থাপনায় চসিকের উচ্ছেদ অভিযান অব্যাহত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

 

হোসেন বাবলা:১২ জুলাই ,চট্টগ্রাম

নগরীর ৩৯ নং ওয়ার্ডের দক্ষিণ হালিশহর বন্দরটিলা এলাকার দীর্ঘ বছরের পুরনো খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও‌ ময়লা- আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু করেছে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ( সিটি ম্যাজিস্ট্রেট দায়িত্ব পাওয়া) প্রণয় চাকমা।

তিনি রোববার (১২ জুলাই)সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল পর্যন্ত এক টানা অভিযান চালিয়ে যান।

দীর্ঘ দিন একটি চক্র খালের পাড় ও খালের উপর স্লেভ- কাঠের পাটাতন, বাঁশের বেড়া বসিয়ে ভাসমান দোকান+ বাজার বসিয়ে ময়লা আবর্জনার স্তূপ করে খালের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের জোরালো নির্দেশনায় শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার প্রতিরোধ করতে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা জানান এই আঞ্চলিক কর্মকর্তা।

তিনি আরো বলেন,খাল- নালা নর্দমা ড্রেনের অংশে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজকের এই উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন নগর সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, চসিকের পরিচ্ছন্ন সুপার ভাইজার মোঃ শহিদুল ইসলাম, সহকারী মোঃ ফখরুল ইসলাম, বিএনপির‌ সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ, মজিবুর রহমান, সুমন রহমান, রাশেদুল আলম রাসেদ, সাইফুল,আকিব জাভেদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইপিজেড থানা পুলিশ টিমের সদস্য, সেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি,যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে সব স্থানে এধরনের পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট