হোসেন বাবলা:১২ জুলাই ,চট্টগ্রাম
নগরীর ৩৯ নং ওয়ার্ডের দক্ষিণ হালিশহর বন্দরটিলা এলাকার দীর্ঘ বছরের পুরনো খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা- আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু করেছে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ( সিটি ম্যাজিস্ট্রেট দায়িত্ব পাওয়া) প্রণয় চাকমা।
তিনি রোববার (১২ জুলাই)সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল পর্যন্ত এক টানা অভিযান চালিয়ে যান।
দীর্ঘ দিন একটি চক্র খালের পাড় ও খালের উপর স্লেভ- কাঠের পাটাতন, বাঁশের বেড়া বসিয়ে ভাসমান দোকান+ বাজার বসিয়ে ময়লা আবর্জনার স্তূপ করে খালের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের জোরালো নির্দেশনায় শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার প্রতিরোধ করতে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা জানান এই আঞ্চলিক কর্মকর্তা।
তিনি আরো বলেন,খাল- নালা নর্দমা ড্রেনের অংশে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজকের এই উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন নগর সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, চসিকের পরিচ্ছন্ন সুপার ভাইজার মোঃ শহিদুল ইসলাম, সহকারী মোঃ ফখরুল ইসলাম, বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ, মজিবুর রহমান, সুমন রহমান, রাশেদুল আলম রাসেদ, সাইফুল,আকিব জাভেদ সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইপিজেড থানা পুলিশ টিমের সদস্য, সেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি,যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পর্যায়ক্রমে সব স্থানে এধরনের পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।