1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা: শিক্ষার্থীদের সড়ক আইন জানা জরুরী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ও মাহামুদুন্নবী চৌধুরী উঃ বিদ্যালয়ের প্রীতি ম্যাচ আজ হোমিও প্রভা অফিসিয়াল ডেক্সের সম্পাদকের সাথে সৌজন্যে সাক্ষাৎ- রসালো আড্ডায় একদিন… ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মডেল স্কুলের সমাবেশে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ

চট্টগ্রাম মডেল স্কুলের প্রাত্যহিক সমাবেশে শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান জানান প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষকের নজরুল ইসলাম খান। সমাবেশে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পর্ষদের সদস্যদের উপস্থিতিতে শিক্ষার মানোন্নয়ন, মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের এম. নজরুল ইসলাম খান। তিনি বলেন, “শুধু লেখাপড়ায় ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার একমাত্র উদ্দেশ্য নয়; প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠাই শিক্ষার মূল লক্ষ্য। মূল্যবোধ, মানবতা ও মনুষ্যত্বভিত্তিক সমাজ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের পাশাপাশি সততা, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও নৈতিকতার চর্চা করতে হবে। বিদ্যালয়, পরিবার ও সমাজে আদর্শ আচরণের মাধ্যমে নিজেদের দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। পাশাপাশি একে অপরের প্রতি সহযোগিতা, সহমর্মিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মানসিকতা অর্জন করতে হবে।”
অভিভাবকদের উদ্দেশ্যে তিনি সন্তানের শিক্ষা কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং বিদ্যালয় ও পরিবারের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক ইয়াসমিন ইসলাম, সিনিয়র শিক্ষক মো. ইলিয়াছ, রুমানা পারভীন, কনিকা দাস, মেহেদী হাসান, লাকি দাস, সুপন দেবনাথ, মোমেনা আক্তার, মিম আখতারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ,সমবেত শিক্ষার্থী, উপস্থিত অভিভাবক বৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট