1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স

চট্টগ্রামে সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

​মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি)

সনাতনী কৃষ্টি ও সংস্কৃতিকে আধুনিক ও যুগোপযোগী রূপে বিশ্বদরবারে প্রচার ও প্রসারের লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রামে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করল নতুন ধর্মীয় সংগীত ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’। সনাতনী ধর্মীয় সংগীতের চিরাচরিত ধারার সঙ্গে আধুনিক বাদ্যযন্ত্র ও রক সুরের মেলবন্ধন ঘটিয়ে সংগীত জগতে একটি সম্পূর্ণ নতুন ও সৃজনশীল অধ্যায় রচনার প্রত্যয় ব্যক্ত করেছে ব্যান্ডটি।

​উদ্বোধনী অনুষ্ঠানে ব্যান্ডের সদস্যরা জানান, যেকোনো সনাতনী ধর্মীয় অনুষ্ঠানে ‘টিম শ্রীকৃষ্ণ’ শ্রোতাদের আধ্যাত্মিকতা ও সুরের এক অনন্য অভিজ্ঞতা উপহার দেবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে রক মিউজিকের এনার্জি ও আধুনিকতার এই ফিউশন বর্তমান তরুণ প্রজন্মের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

​ব্যান্ডের মুখপাত্র ও মেইন ভোকাল শুভদীপ এবং শ্যাম নাথ বলেন,

​আমরা ‘টিম শ্রীকৃষ্ণ’ পরিবার সনাতনী ধর্মীয় রক ব্যান্ডের একটি নতুন সৃজনশীল অধ্যায় হিসেবে প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করে নিতে চাই। আমাদের লক্ষ্য কেবল গান গাওয়া নয়, বরং সুরের মূর্ছনায় সনাতনী সংস্কৃতির শিকড়কে আধুনিক রূপ দিয়ে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।

​‘টিম শ্রীকৃষ্ণ’-এর লাইনআপ ও কলাকুশলী​একটি শক্তিশালী ও দক্ষ দল নিয়ে যাত্রা শুরু করেছে ব্যান্ডটি। এর সঙ্গে যুক্ত আছেন একঝাঁক তরুণ ও অভিজ্ঞ শিল্পী​ভোকাল শুভদীপ (মেইন ভোকাল), শ্যাম নাথ, (মেইন ভোকাল) এবং অমিত বিশ্বাস।

​ফিমেল ভোকাল অদিতি দাশ ও দিপান্নিতা।

​যন্ত্রশিল্পী কিবোর্ডে রিটন দাশ গুপ্ত চেয়ন, লিড প্যাডে সজীব দে,বাঁশিতে জয়, মৃদঙ্গে মোহন নাথ এবং জুড়িতে সুমন দাশ।

​যন্ত্রসংগীত পরিচালনা রিটন দাশ গুপ্ত চেয়ন।

​পরিচালনা পরিষদ ব্যান্ডটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পরিচালক রুবেল দাশ, অজিত কুমার দে, প্রলয় দাশ গুপ্ত, প্রসেনজিৎ সাহা এবং সহ-পরিচালকবৃন্দ।

​‘টিম শ্রীকৃষ্ণ’ তাদের এই নতুন ও ব্যতিক্রমী যাত্রায় সর্বস্তরের মানুষের ভালোবাসা ও আশীর্বাদ কামনা করেছে, যাতে তারা এই সুপ্রচারকে বিশ্বদরবারে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারেন।

​বুকিং ও আমন্ত্রণের যোগাযোগ:

​যেকোনো ধর্মীয় অনুষ্ঠান, মহোৎসব বা সাংস্কৃতিক সন্ধ্যায় ব্যান্ডটিকে আমন্ত্রণের জন্য সরাসরি পরিচালকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।

​যোগাযোগ: রিটন দাশ গুপ্ত (পরিচালক)

​মোবাইল নম্বর: ০১৮১২-৫৬২৭৮৫

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট