1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

বাঁশখালীতে শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা নির্বাচিত হলেন আকলিমা নাছরিন

বিশেষ প্রতিনিধি:১৬৯মে
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

বাঁশখালী(চট্টগ্রাম),প্রতিনিধি:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদান ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা (মহিলা) হিসেবে নির্বাচিত হয়েছেন বাঁশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আকলিমা নাছরিন।

মঙ্গলবার (১৯ মে) বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি মোঃ রুহুল আমিন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আবদুল হামিদের যৌথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ গৌরবময় অর্জনের খবরে উপজেলার শিক্ষা অঙ্গনে আনন্দের জোয়ার বইছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ সর্বস্তরের মানুষের মাঝে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন মহল তাঁর এ সাফল্যে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন আকলিমা নাছরিন। শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর সৃজনশীল পাঠদান পদ্ধতি, কোমল আচরণ, শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সক্রিয় ভূমিকা ইতোমধ্যে সংশ্লিষ্ট মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শিক্ষকতাকে তিনি কেবল একটি পেশা নয়, বরং মানবসেবার মহান ব্রত হিসেবে গ্রহণ করেছেন। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে তাঁর নিরবচ্ছিন্ন প্রচেষ্টা এবং শিক্ষা ক্ষেত্রে উদ্ভাবনী চিন্তাধারার জন্য তিনি সহকর্মী ও অভিভাবকদের কাছেও একজন আদর্শ শিক্ষিকা হিসেবে পরিচিত।

আকলিমা নাছরিনের এ সাফল্যে সহকর্মী শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর আনন্দ প্রকাশ করেছেন।

তারা আশা করেন, ভবিষ্যতেও তিনি শিক্ষা বিস্তারে আরও গুরুত্বপূর্ণ অবদান রেখে নতুন প্রজন্মকে সুশিক্ষিত, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট