1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অ্যাটাক  কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক সম্রাট টুটুল ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের শ্বাসরুদ্ধকর অ্যাটাক  কোটি টাকার হেরোইনসহ শীর্ষ মাদক সম্রাট টুটুল ৬ কেজি ৮০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার

এসএম রুবেল অনুসন্ধানী প্রতিবেদক,ইনভেস্টিগেশন টিম ক্রাইম সিন  ইউনিট চাঁপাইনবাবগঞ্জ | ১২ মে, ২০২৬

র‍্যাবের জালে হেরোইন কারবারি টুটুল! চাপাইনবাবগঞ্জে জব্দ ৬ কেজি ৮০০ গ্রাম মরণনেশা! সীমান্তবর্তী জেলা চাপাইনবাবগঞ্জে মাদকের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হেরোইনসহ এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। সোমবার (১৩ মে) দিবাগত রাতে সদর থানাধীন চরবাগডাঙ্গা এলাকায় এই শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালিত হয়।র‍্যাব-৫, সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা বিলত মন্ডলের টোলা গ্রামে মাদকদ্রব্যের একটি বড় চালান মজুত করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে ১৩ মে রাত আনুমানিক ১২:৪০ মিনিটে র‍্যাবের দলটি ওই এলাকায় আসামি জয়নাল টুলু (৪৫)-এর বাড়িতে হানা দেয়।

অভিযান চলাকালীন জয়নাল টুলুর! বসতবাড়ির গোয়ালঘর তল্লাশি করে একটি বস্তার ভেতর থেকে ০৬ কেজি ৮০০ গ্রাম উচ্চমানের হেরোইন উদ্ধার করা হয়। এসময় হাতেনাতে গ্রেপ্তার করা হয় মাদক কারবারি জয়নাল টুলুকে। সে ওই গ্রামের মৃত ইসরাইল হকের ছেলে। উদ্ধারকৃত এই হেরোইনের বাজারমূল্য কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। র‍্যাব-৫ এর মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিল। সীমান্ত এলাকা দিয়ে মাদক এনে তা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়াই ছিল তার মূল কাজ। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে র‍্যাবের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। একইসাথে এই চক্রের সাথে জড়িত অন্য পলাতক আসামিদের ধরতেও অভিযান জোরদার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এলাকাবাসী র‍্যাবের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। তারা আশা করছেন, নিয়মিত এ ধরনের অভিযানের ফলে সীমান্ত এলাকায় মাদকের বিস্তার রোধ করা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট