
ক্রীড়া প্রতিবেদক :১১ মে
শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের সাংগঠনিক কমিটির ২য় সভা গতকাল রবিবার (১০ মে) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, মাদক মুক্ত সমাজ নির্মাণে লেখাপড়ার পাশাপাশি আমাদের সন্তানদের খেলাধুলার মাধ্যমে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে ক্রীড়া বিনোদনের আয়োজন জরুরী ।সভায় টুর্নামেন্ট কে সফল করতে নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অংশগ্রহণে আমন্ত্রণ জানানোর পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণা সিদ্ধান্ত গ্রহন করা হয়।
কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন ইয়াছিন চৌধুরী লিটন, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মোঃ মশিউল আলম স্বপন, আনোয়ার হোসেন লিপু, সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, মোহাম্মদ মহসিন, মোঃ আবুল হাসেম, নুর উদ্দিন ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন কাজী মিজানুর রহমান, মোঃ মামুন উদ্দিন, মোহাম্মদ এয়াকুব আলী, কাজী বাহাউদ্দীন ফারুক, মোঃ দিদারুল আলম চৌধুরী, মোঃ আবদুল আওয়াল, মোঃ সাইফুল ইসলাম, মারজুক রাশেদ, মোঃ এনাম, মোঃ শফিকুর ইসলাম, মোঃ ইকবাল, মোঃ হায়দার কবির প্রিন্স, একরাম আবছার, মোঃ ইব্রাহিম বাচ্চু, হোসেন বাবলা প্রমুখ।