
ক্রীড়া ডেস্ক নিউজ:১০ মে (শনিবার)
অ-১৪ দলের প্রস্তুতি স্বরূপ ২য় প্রীতি ফুটবল ম্যাচে শাহাদাত ও আকাতুলের জোড়া গোলে জুনিয়র দল (অ-১৪) কমলা দল কে হারিয়েছে আরাফাতের সিনিয়র দল।
এর আগে শুক্রবার বিকেলে সায়েমের গোলে জুনিয়র দল (কমলা) জিতে ছিলো।
আজকের ম্যাচে সিনিয়র দলের কিপার হানিফ সেরা খেলোয়াড় ও সান্তনা পুরস্কার দলনেতা আরাফাত এবং প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় সায়েম ও সান্তনা ডিফেন্ডার পুরস্কার লাভ করেন মোঃ সোলায়মান দিয়াবাদে (জুনিয়র)।
শনিবার বিকেলে সিডিএ বালুর মাঠে ২য় প্রীতি ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ-সভাপতি ও নেভি ফুটবল দলের গোলকিপার মোঃ রেজাউল করিম, সাবেক সহ সম্পাদক, ফুটবল উপ কমিটির সদস্য মোঃ শাহেদুর রহমান শাহেদ।
পরিচালক ও জেনারেল সেক্রেটারি সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য মোঃ জুয়েল, পরিচালক সদস্য মোঃ ইকবাল হোসেন,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার ।
প্রীতি ফুটবল ম্যাচ পরিচালনা করেন সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন,সহকারী মোঃ মামুন ও মুরাদ হোসেন।