1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

লালদিয়ার চরে পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো পরিবার যেন দুর্ভোগে না পড়ে- সিটি মেয়র ডাঃ শাহাদাত

হোসেন বাবলা:৭ মে, চট্টগ্রাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৭৫ বার পড়া হয়েছে

হোসেন বাবলা:৭ মে, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, লালদিয়ার চরে পুনর্বাসন প্রক্রিয়ায় কোনো পরিবার যেন দুর্ভোগে না পড়ে, সে বিষয়ে সিটি কর্পোরেশন মানবিক দৃষ্টিকোণ থেকে কাজ করছে। সবার সঙ্গে সমন্বয় করে কোনো পক্ষই যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটি নিশ্চিত করা হবে। উন্নয়ন অবশ্যই মানুষের স্বার্থ ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে করতে হবে।

মেয়র বৃহস্পতিবার (৭ মে)দুপুরে লালদিয়ার চরে উচ্ছেদকৃত ও পুনর্বাসনপ্রত্যাশী পরিবারের মাঝে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী হিসেবে চাউল বিতরণকালে এসব কথা বলেন।

মেয়র লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে মোট ২০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

এসময় স্থানীয় বিভিন্ন ইস্যু প্রসঙ্গে মেয়র বলেন, ধর্মীয় স্থাপনা, মসজিদ ও কবরস্থান নিয়ে কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হওয়ার বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, পুনর্বাসনপ্রত্যাশী পরিবারের পাশে সিটি কর্পোরেশন সবসময় রয়েছে এবং ধাপে ধাপে সমস্যার সমাধান করা হবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিয়া ভোলা, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি ডা. নুরুল আবসার,নগর বিএনপির সদস্য ও বিশিষ্ট সমাজসেবক ক্রীড়া সংগঠক হাজী মুজিবুল হক কোম্পানি,বিএনপি নেতা ও সাবেক কমিশনার মো:ইসমাইল‌ হোসেন, বিএনপির সহ- সভাপতি আবদুল সাত্তার, মো:ইলিয়াস, ৪১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক নাজমুল হুদা চৌধুরী নাজিম, সদস্য সচিব আলী আজম, বিএনপি নেতা আতিকুর রহমান, জসিম উদ্দিন , জিয়াউর রহমান, মনির হোসেন, নজরুল ইসলাম, আবদুল কাদের, আলী হোসেন, আবদুল মালেক সহ লালদিয়ার চর পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট