1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

মাদ্রাজী শাহ পাড়া (সাগর ভিলা)থেকে বিপুল পরিমাণ ইয়াবা-মাদক নগদ টাকা সহ এক জন কে আটক করেছে পুলিশ

বিশেষ প্রতিবেদন:৫ মে, চট্টগ্রাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদন:৫ মে

ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ০৫ মে নগরীর ৩৯ নং ওয়ার্ডের মাদ্রাজী শাহ পাড়া, আবুল খায়ের গলিস্থ সাগর ভিলার ৪র্থ তলার টিনশেড কক্ষে অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোহাম্মদ নিজাম প্রকাশ নেজাম (৩২)-কে গ্রেফতার করেন। ।

তার কাছ থেকে প্রায় ২১০০ ইয়াবা ট্যাবলেট এবং মোটরসাইকেলের সিটের নিচে কৌশলে লুকানো আরও ১০০ পিস ইয়াবাসহ মোট ২২০০ ইয়াবা, ৫ কেজি গাঁজা, মাদক বিক্রয়ের নগদ ৭০,৭২০/- (সত্তর হাজার সাতশত বিশ) টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০১টি মোটরসাইকেল জব্দ করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোহাম্মদ নিজাম প্রকাশ নেজাম (৩২) একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বন্দরটিলা এলাকায় স্থানীয় খদ্দেরদের কাছে নিয়মিত মাদকদ্রব্য বিক্রয় করে থাকে মর্মে স্থানীয় সূত্রে জানা গেছে।

এছাড়াও তার বিরুদ্ধে সিএমপির বন্দর ও ইপিজেড থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। উক্ত ঘটনায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

এদিকে ওসি ইপিজেড মুহাম্মদ আতিকুর রহমান সংবাদ মাধ্যম কে জানান যে, উক্ত থানা এলাকায় আরো যারা মাদকের সাথে জড়িত আছেন তাদের ও শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জোর কন্ঠে বলেন। এব্যাপারে সচেতন নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন ওসি ইপিজেড।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট