1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

ইউ,এন,ও ‘মাশফিকা হোসেন বিদায় সংবর্ধনা দিলেন শাহজাদপুর সাংবাদিক ফোরাম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

মোঃ গোলজার হোসেন হীরা বিশেষ প্রতিনিধি:

শাহজাদপুরের সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিলো শাহজাদপুর সাংবাদিক ফোরাম।

 

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৪টায় পৌর শহরের স্বর্ণপট্টিতে অবস্থিত শাহজাদপুর সাংবাদিক ফোরামের কার্যালয়ে সংগঠনের সভাপতি রাজিব আহমেদ রাসেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন।

 

দপ্তর সম্পাদক সেলিম তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম।

 

বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বলেন, ইউএনও হিসেবে মাশফিকা হোসেন মাত্র ৪ মাস দায়িত্বপালনের মাধ্যমে তিনি তার আন্তরিকতা, ন্যায় ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন। এখানে তার কর্মকাল স্বল্প সময়ের হলেও তার অবদানের ব্যাপকতা অনেক‌। অল্প সময়ে ইউএনও হিসেবে তিনি আপামর জনসাধারণের মনের মধ্যে জায়গা করে নিয়েছেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, মাশফিকা হোসেনের সাথে কাজ করাটা আমার জীবনের সুবর্ণ ও স্মৃতিময় একটি সময়। প্রতিটি জায়গায় তিনি ধৈর্য্য ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করেছেন। শাহজাদপুরে মানুষের মনে তিনি দীর্ঘদিন সুন্দর একটি স্মৃতি হয়ে থাকবেন বলে আশা করি।

 

প্রধান অতিথি বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাশফিকা হোসেন তার বক্তব্যের শুরুতেই সুন্দর একটি আয়োজনের জন্য শাহজাদপুর সাংবাদিক ফোরামের সকল সদস্যকে ধন্যবাদ জানান। এসময় তিনি বলেন, আমাকে মূলত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে স্বল্প সময়ের জন্য এখানে দায়িত্ব দেয়া হয়েছিল। দায়িত্ব পালনের সময় শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিকের সহযোগিতা ও সমর্থন আমি পেয়েছি যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরো বলেন, বিদায় বেলায় আপনারা যে সন্মান আমাকে দিলেন ও আমাকে নিয়ে যে গঠনমূলক সমালোচনা করলেন তাতে আমি আপ্লুত। পরবর্তী কর্মক্ষেত্রে আমার কাজের মাধ্যমে আপনাদের ভালোবাসার মূল্যায়ন করার চেষ্টা করবো ।

 

পরে সংগঠনটির সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন অনুষ্ঠানের সমাপনী বক্তব্য রাখেন। এসময় শাহজাদপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শাহজাদপুরের বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেনকে ফুলের তোড়া ও ক্রেস্ট প্রদান করে সম্মাননা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট