1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

সিটির মাদক সাম্রাট! টেকনাফ টু রাজশাহীর ইয়াবার গডফাদার ‘আসলাম’ 

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' অনুসন্ধান' রাজশাহী টু চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

সিটির মাদক সাম্রাট! টেকনাফ টু রাজশাহীর ইয়াবার গডফাদার ‘আসলাম’ 

রাজশাহীর বুকে! আসলামের ইয়াবার মাদক সাম্রাজ্য! রাজশাহীর ‘মাদক সম্রাট’ আসলাম এসি রুমে ইয়াবার হাট, প্রশাসনের চোখে ধুলো! পর্দার আড়ালে ডন বিলাসবহুল জীবন আর পাইকারি ইয়াবার আস্তানা যখন আসলামের ডেরা! আইন ভাঙাই যার নেশা! রাজশাহীর মাদক সিন্ডিকেটের হোতা আসলামের ‘অস্পৃশ্য’ সাম্রাজ্য! এখন ও রমরমা ব্যবসায়ের ছকনকশা!

পদ্মাপাড়ের শান্ত শহর রাজশাহীর বুকে বিষাক্ত ছোবল বসিয়েছে এক ভয়ংকর মাদক সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের নেপথ্যে কলকাঠি নাড়ছেন স্বঘোষিত ‘মাদক সম্রাট’ আসলাম। একাধিক মামলার পরোয়ানা মাথায় নিয়েও এই শীর্ষ মাদক কারবারি! দিব্যি চালিয়ে যাচ্ছেন ইয়াবার পাইকারি কারবার। সাধারণ মানুষের চোখে তিনি প্রভাবশালী মনে হলেও, পর্দার আড়ালে তার নেশার নেশা ও পেশা—উভয়ই ধ্বংস করছে তরুণ প্রজন্মকে। কিংক সাইনবোর্ড ফাস্টফুড হোটেল ব্যবসার আড়ালে -বিলাসবহুল এসি রুমে ইয়াবার মহা আড়ত। অনুসন্ধানে জানা যায়, আসলামের মাদক ব্যবসার ধরণ অত্যন্ত আধুনিক ও সুরক্ষিত। তার বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ঘরগুলো কেবল আরাম-আয়েশের জন্য নয়, বরং সেখান থেকেই নিয়ন্ত্রিত হয় রাজশাহীর বৃহত্তম ইয়াবা নেটওয়ার্ক। সাধারণ মানুষের যাতায়াত যেখানে নিয়ন্ত্রিত, সেখানে মাদকাসক্ত ও খুচরা বিক্রেতাদের আনাগোনা অবাধ। এসি রুমের আড়ালেই চলে ইয়াবার বড় বড় চালান ভাগ-বাটোয়ারা।

প্রশাসনের চোখে ধুলো! অদম্য এই শীর্ষ কারবারি আসলাম রাজশাহীর জিংগা ডোবার এলাকার বাসিন্দারা! ইয়াবার ঘরে অন্ধ নামে বেনামে স্ত্রীর ক্লাব। একাধিক মাদক ও ফৌজদারি মামলার আসামি হওয়া সত্ত্বেও আসলামের এই বেপরোয়া অগ্রযাত্রা প্রশ্নবিদ্ধ করেছে স্থানীয় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে। অভিযোগ রয়েছে, ধূর্ত আসলাম বারবার আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে তার নেটওয়ার্ক বিস্তৃত করে চলেছেন। কখনো আত্মগোপন করে, আবার কখনো প্রভাব খাটিয়ে তিনি তার অবৈধ ব্যবসা জিইয়ে রেখেছেন। রাজশাহী জুড়ে মরণনেশার জালে! আটকে রাখতে তার প্রতারণা কৌশল ও এসি ঘর, আসলাম কেবল শহরের ভেতরেই সীমাবদ্ধ নন! তার ইয়াবার জাল ছড়িয়ে পড়েছে পুরো রাজশাহী জেলা ও কয়েকটি এরিয়া জুড়ে। পাইকারি দরে ইয়াবা সরবরাহ করে তিনি গড়ে তুলেছেন এক বিশাল বাহিনী। তার এই মাদক বাণিজ্যের কারণে রাজশাহী সিটির শান্তি ও নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, আসলামের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পায় সাধারণ মানুষ, কারণ তার পেছনে রয়েছে বিশাল এক সন্ত্রাসী বাহিনী। রণকৌশল টপিক  একাধিক মামলার পর্যক্রমের বাড়ি রদবদল। 

গুরুতর অভিযোগ এক নজরে! পাইকারি মাদক কারবারি! ছোট বিক্রেতা নয়,বরং বড় বড় চালানের মূল হোতা। মামলার পাহাড়! একাধিক মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলার স্থায়ী আসামি। বিলাসবহুল আস্তানা! এসি রুমকে ইয়াবা কেনা-বেচার প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহার। সামাজিক অবক্ষয়! তরুণদের হাতে মাদক পৌঁছে দিয়ে একটি প্রজন্ম ধ্বংসের কারিগর। রাজশাহী সিটির মানুষ এখন এই অভিশপ্ত মাদক সাম্রাজ্যের পতন চায়। আসলামের মতো চিহ্নিত অপরাধীরা যদি আইনের ফাঁক গলে বেরিয়ে যায়, তবে মাদকমুক্ত সমাজ গড়ার স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যাবে। প্রশাসন কি পারবে আসলামের এই এসি রুমের ইয়াবা জগত’ গুঁড়িয়ে দিতে? এটাই এখন রাজশাহীবাসীর সবচেয়ে বড় প্রশ্ন। মাদকমুক্ত রাজশাহী চাই সিটির মানুষ।!  এসএম রুবেল অনুসন্ধানী প্রতিবেদক এন্ড ক্রাইম ইনভেস্টিগেশন টিম-অফ ক্রাইম সিন  ২২ এপ্রিল, ২০২৬। পর্ব-১ মুখোশ উন্মোচন দ্বিতীয় অধ্যায় তার সকল অপরাধ কর্মকাণ্ড নিয়ে রণক্ষেত্র থাকছেন ধারাবাহিক ক্যামেরার পর্দায়। 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট