1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বেপজা পাবলিক স্কুল ও প্রেসিডেন্সি স্কুলের প্রীতি ফুটবল ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রাম নগরীর ২০ ও ৩২ নং ওয়ার্ডে বি এন পির নাম ব্যাবহার করে চাঁদাবাজি ও মাদক ব্যবসার অভিযোগ উটেছে স্তানীয় কিছু অসাধু,পাতি নেতার বিরুদ্ধে ‎ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় ক্রাইম রিপোর্টার এস এম রুবেলকে হত্যার হুমকি ভুক্তভোগীসহ সাংবাদিক সমাজের মানববন্ধন লাগাতার ধর্মীয় মূল্যবোধ ও শিশু সুরক্ষা: চাই প্রাতিষ্ঠানিক সংস্কার ও ন্যায়বিচার *এম নজরুল ইসলাম খান* দঃ হালিশহর ফুটবল একাডেমির কার্যক্রমে বাফুফের সন্তুষ্টি প্রকাশ… চট্টগ্রামের বোয়ালখালীতে ১ম ইন্টারন্যাশনাল চেস টুর্নামেন্ট -২০২৬ সম্পন্ন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে থমথমে পরিস্থিতি: মামলা তুলে নেওয়ার দফায় দফায় হামলা ও প্রাণনাশের হুমকি, লুটপাট বাড়ি ভাঙচুর চরম নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার!  প্রফেসর শায়েস্তা খানের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত” অজস্র শ্রদ্ধায় বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও শিক্ষাবিদ স্মরণ করলো আমরা ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা আর দেখতে চাই না, এবার বাংলাদেশের পতাকা উড়াতে চাই চাই- মেয়র ডাঃ শাহাদাত  চট্টগ্রামে আরো ৩ একাডেমি পেলো বাফুফের ওয়ান স্টার লাইসেন্স

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের’রাসেল ও ইঞ্জিন’র দৌরাত্ম্য

এসএম রুবেল' সিনিয়র ক্রাইম রিপোর্টার' চাঁপাইনবাবগঞ্জ
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্রের( রাসেল ও ইঞ্জিন’র দৌরাত্ম্য

চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে কিশোর গ্যাং ও তালিকাভুক্ত অপরাধীদের তৎপরতা বৃদ্ধি এবং জননিরাপত্তা ঝুঁকি! সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে মাথাচাড়া দিয়ে উঠেছে ভয়ংকর কিশোর গ্যাং ও ছিনতাইকারী চক্র। এলাকায় মাদক কেনাবেচা, সরাসরি ছিনতাই এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এই চক্রটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। স্থানীয়দের অভিযোগ, এই গ্যাংয়ের সদস্যরা বিভিন্ন উপনামে পরিচিত এবং এদের প্রত্যেকের বিরুদ্ধে রয়েছে সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ।

চিহ্নিত অপরাধী ও কিশোর গ্যাং সদস্যের তালিকা! তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১ নম্বর ওয়ার্ডের ত্রাস হিসেবে পরিচিত এই চক্রের প্রধান ও সক্রিয় সদস্যরা হলো! রাসেল (ওরফে বাবা গুন্ডা রাসেল) গ্যাং লিডার ও শারীরিক হামলা! শাজেমান (ওরফে বাংলা শাজেমান) বিশৃঙ্খলা ও মারামারি! শাকিল (ওরফে গাঁজা শাকিল) মাদক সেবন ও খুচরা বিক্রেতা, ইঞ্জিন (ওরফে চুল্লু ইঞ্জিন) চোলাই মদ ও মাদক সংক্রান্ত অপরাধ! সিফাত (ওরফে ছিনতাই সিফাত) পথচারীদের আটকে ছিনতাই ও মোবাইল চুরি! রায়হান (ওরফে বাবা রায়হান) মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ। মেহেদী (ওরফে ফেনসি মেহেদী) ফেন্সিডিল পাচার ও সরবরাহ,সাগর (ওরফে হিরোইন সাগর) হিরোইন বিক্রয় ও সেবন!

অপরাধের ধরণ ও বর্তমান চিত্র নিয়ে উত্তপ্ত এলাকা নয়াগোলা! অনুসন্ধানে জানা গেছে, ১ নম্বর ওয়ার্ডের নির্জন এলাকা এবং গলির মোড়গুলোতে সন্ধ্যার পর থেকেই এদের আনাগোনা বৃদ্ধি পায়। বিশেষ করে ছিনতাই গুন্ডা রাসেলের নেতৃত্বে পথচারীদের পথরোধ করে টাকা-পয়সা ও মোবাইল কেড়ে নেওয়া এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে,গাঁজা শাকিল, ফেনসি মেহেদী এবং হিরোইন সাগরদের! কারণে এলাকায় মাদকের বিস্তার ভয়াবহ রূপ নিয়েছে। স্কুল-কলেজগামী তরুণদের প্রলোভন দেখিয়ে তারা মাদকের অন্ধকার পথে ঠেলে দিচ্ছে। এই কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রায়ই এলাকায় মহড়া দেয়, ফলে সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।

জনমনে আতঙ্ক ও প্রশাসনের ভূমিকা বর্তমান চিএ! এলাকাবাসীর দাবি, এই কিশোর গ্যাংয়ের কারণে ১ নম্বর ওয়ার্ডের জননিরাপত্তা চরম হুমকির মুখে। বিশেষ করে রাতের বেলা নারীদের চলাচল এবং ব্যবসায়ীদের বাড়িতে ফেরা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই তালিকাভুক্ত অপরাধীদের গ্রেফতারে জেলা পুলিশ ও সংশ্লিষ্ট প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে এলাকায় বড় ধরনের কোনো রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর পৌরসভার আওতাধীন ১ নাম্বার ওয়ার্ডের বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে সরাসরি জড়িত এবংছিনতাইকারী কারী ও কিশোর গ্যাংগের তালিকাভুক্ত সদস্য এরাই, # ১ রাসেল, ওরফে বাবা গুন্ডা রাসেল, শাজেমান ওরফে বাংলা শাজেমান, শাকিল ওরফে গাঁজা শাকিল, ইঞ্জিন ওরফে চুল্লু ইঞ্জিন, সিফাত ওরফে ছিনতাই সিফাত। রায়হান ওরফে বাবা রায়হান, মেহেদী ওরফে ফেনসি মেহেদী, সাগর ওরফে হিরোইন সাগর।

বিস্তারিত রিপোর্ট অনুসন্ধান —!! পর্ব-১ 
এসএম রুবেল ইনভেস্টিগেশন টিম অফ ক্রাইম সিন চাঁপাইনবাবগঞ্জ ২১ এপ্রিল ২০২৬।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট