1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

রাউজান বিনাজুরীতে শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা বিদ্যাপীঠের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২১ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

মিলন বৈদ্য শুভ, রাউজান (চট্টগ্রাম):

 

চট্টগ্রামের রাউজান উপজেলার বিনাজুরীতে অবস্থিত শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা বিদ্যাপীঠের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী বর্ণাঢ্য ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে শ্রীশ্রী বিশ্বশান্তি গীতাযজ্ঞ, পুরস্কার বিতরণ, সঙ্গীতানুষ্ঠান ও নাটিকা পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানমালা সফলভাবে সম্পন্ন হয়।

গত ১৯ ও ২০ মার্চ আয়োজিত এ অনুষ্ঠানের সূচনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগিতা ও কুইজ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাগুলো পরিচালনা করেন শ্রীশ্রী শ্যামাকালী গীতা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা কিশোর পালিত এবং বিনাজুরী শ্রীমদ্ভগবদগীতা শিক্ষা বিদ্যাপীঠের প্রশিক্ষক সুবল শীল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনাজুরী সার্বজনীন শ্রীশ্রী দয়াময়ী কালীমন্দির পরিচালনা পরিষদের সভাপতি মিলন চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সুভাষ মুহুরী।

ধর্মীয় আয়োজনের অংশ হিসেবে শ্রীশ্রী পার্থ সারথী পূজা ও বিশ্বশান্তি গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজস্থলী বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভেদানন্দ মহারাজ।

ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত। প্রধান ধর্মীয় বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সাবেক বিভাগীয় প্রধান সুজন বিশ্বাস, রূপালী ব্যাংক পিএলসি’র ডি জি এম রূপক কুমার রক্ষিত, রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ পালিত (বাসু) ও সাধারণ সম্পাদক সুমন দাশ গুপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন দত্তকুঠির কালীমন্দির পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সুশান্ত দত্ত (সোনা), দক্ষিণ দেওয়ানপুর পল্লী দুর্গা মন্দিরের সহ-সভাপতি সবুজ দে এবং অর্থ সম্পাদক ভোমর দাশ প্রমুখ।

অনুষ্ঠান বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বিনাজুরী সার্বজনীন শ্রীশ্রী দয়াময়ী কালীমন্দির গীতাজয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি ডা. বিদ্যুৎ বিশ্বাস, সাধারণ সম্পাদক আশুতোষ সরকার, যুগ্ম সম্পাদক বিশ্বনাথ মুহুরী (হারাধন)সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ধর্মীয় নাটিকা “নিমাই সন্ন্যাস” মঞ্চস্থ করা হয়। নাটিকাটি পরিচালনা করেন মানিক চক্রবর্ত্তী ও সুবল শীল।

দুইদিনব্যাপী এ মহতী আয়োজনে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে অন্নপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট