
চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শফিকুল আলম,টিআই-১,পুলিশ পরিদর্শক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসী এবং দেশে ও প্রবাসে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনদের ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক বিভাগের টিআই-১, পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল আলম। এক শুভেচ্ছা বার্তায় এই নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা বলেন, “দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির সওগাত নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের এক অনন্য বন্ধন। রমজানের শিক্ষা যেন আমাদের বাকি ১১টি মাস সংযম, ধৈর্য এবং ত্যাগের মহিমায় জীবন গড়তে অনুপ্রাণিত করে—আজকের এই দিনে এটাই আমার প্রার্থনা।”
তিনি আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ উপভোগ করার পাশাপাশি জনসাধারণের সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক পুলিশ সবসময় কাজ করে যাচ্ছে। ঈদ উপলক্ষে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের বিশেষ তৎপরতা অব্যাহত রয়েছে। জনসাধারণের নিরাপদ যাত্রা এবং শান্তিময় সমাজ গঠনে তাঁর কঠোর তৎপরতার ফলে চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক পরিস্থিতি এখন অনেক বেশি নিয়ন্ত্রিত। শুভেচ্ছা বার্তায় তিনি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন! ঈদ ঈদের এই আনন্দঘন সময়ে সবাইকে নিরাপদ সড়ক ব্যবহারের আহ্বান জানাই। অপ্রয়োজনীয় গতি পরিহার করুন, ট্রাফিক আইন মেনে চলুন এবং চালকের সাথে দায়িত্বশীল আচরণ করুন। জনসাধারণের নিরাপত্তা ও শান্তি কামনা করে তিনি বলেন, সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিন। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল ধর্মপ্রাণ ভাই-বোনদের জানাই— ঈদ মোবারক!”
চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক বিভাগ: জনবান্ধব সেবার এক অনন্য দৃষ্টান্ত,চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক বিভাগ কেবল সড়কে শৃঙ্খলা বজায় রাখতেই নয়, বরং জনসাধারণের দোরগোড়ায় মানবিক ও আধুনিক পুলিশি সেবা পৌঁছে দিতে অঙ্গীকারবদ্ধ। টিআই-১, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. শফিকুল আলম দায়িত্ব গ্রহণের পর থেকেই জেলা শহরের ট্রাফিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এবং ট্রাফিক সার্জেন্টসহ মাঠ পর্যায়ের পুলিশ সদস্যদের নিরলস পরিশ্রমে সড়কে যানজট নিরসন ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হচ্ছে। যেকোনো ট্রাফিক সংক্রান্ত সমস্যায় দ্রুত সাড়া প্রদান এবং তাৎক্ষণিক আইনি সহায়তা প্রদানের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক বিভাগ আজ সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীকে পরিণত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক বিভাগ জনবান্ধব পুলিশি সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা বার্তায়, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার হৃদয়ে। এই আনন্দঘন মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের সকল সম্মানিত নাগরিককে জানাই আন্তরিক অভিনন্দন ও ঈদ মোবারক। মো. শফিকুল আলম তাঁর শুভেচ্ছা বার্তায় বলেন “সড়কে শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ঈদুল ফিতরের এই খুশির দিনে আসুন আমরা ট্রাফিক আইন মেনে চলি এবং একটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিময় সমাজ গঠনে ট্রাফিক পুলিশের সহযাত্রী হই। আপনাদের সচেতনতাই আমাদের শক্তি।”
— ঈদ মোবারক! —
শুভেচ্ছান্তে, মো.শফিকুল আলম,টিআই-১, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) চাঁপাইনবাবগঞ্জ ট্রাফিক বিভাগ। ঈদ মোবারক! নিরাপদ সড়কই আমাদের অঙ্গীকার।