1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

কিশোরগঞ্জে খুনি রুবেলের ফাঁসির দাবিতে উত্তাল বগাদিয়া, এলাকাবাসীর বিক্ষোভ।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি নার্গিস আক্তার মুন্নি, জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট মহিলা সম্পাদক:

 

কিশোরগঞ্জ সদর উপজেলার তালতলা বগাদিয়া পশ্চিম পাড়ায় চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত রুবেলের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। ঘাতক রুবেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো এলাকা। দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

 

মঙ্গলবার (১৭ মার্চ) সরেজমিনে দেখা যায়, বগাদিয়া পশ্চিম পাড়ায় এই হত্যাকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রুবেল এলাকায় দীর্ঘদিন ধরে নানা অপকর্মের সঙ্গে জড়িত ছিল। এই নৃশংস হত্যাকাণ্ডের পর এলাকাবাসী একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের একটাই দাবি—খুনি রুবেলের ফাঁসি।

 

জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিটের মহিলা সম্পাদক নার্গিস আক্তার মুন্নি কালবেলাকে বলেন, “বগাদিয়া পশ্চিম পাড়ার এই হত্যাকাণ্ডটি অত্যন্ত বর্বরোচিত। এই ঘটনায় জড়িত রুবেলের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা চাই পুলিশ দ্রুত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করুক, যাতে ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পায়।”

 

এলাকাবাসীর দাবি, অপরাধী যেন কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুততম সময়ের মধ্যে খুনি রুবেলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না হয়, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করা হবে। বর্তমানে ওই এলাকায় থমথমে পরিস্থিতি

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট