1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো শহীদ জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবলের শেষ ষোলতে টাইগার পাস, কদম মোবারক, কুলগাও ও মুসলিম হাই স্কুল 

চাঁপাইনবাবগঞ্জে এম এইচ ফাউন্ডেশনের ইফতার বিতরণ, দানশীলদের প্রতি হৃদয়ছোঁয়া আহ্বান

হায়দার আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২২৮ বার পড়া হয়েছে

 

 

হায়দার আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ

 

পবিত্র মাহে রমজানের সংযম, সহমর্মিতা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চাঁপাইনবাবগঞ্জে অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন এম এইচ ফাউন্ডেশন (মানবতার বাড়ি ফাউন্ডেশন)-এর উদ্যোগে ৪ মার্চ ২০২৬, বুধবার ব্যাপক ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ফতেপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে আয়োজিত এই কর্মসূচিতে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে এগিয়ে আসেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
বিকেল গড়াতেই গ্রামের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন দিনমজুর, পথচারী, শ্রমজীবী ও হতদরিদ্র মানুষ। অনেকের চোখেমুখে ছিল সারাদিনের ক্লান্তি, আবার কারও চোখে ছিল অনিশ্চয়তার ছাপ। সেই ক্লান্ত মুখগুলোতেই স্বস্তির হাসি ফুটিয়ে তুলতে স্বেচ্ছাসেবীরা হাতে তুলে দেন ইফতার সামগ্রী। প্রতিটি প্যাকেটে ছিল খিচুড়ি, গরুর মাংস, শশা ও লেবু।
এ সময় এম এইচ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী বলেন, “আমি ২০১৭ সাল থেকে বিভিন্নভাবে অসহায় মানুষের মাঝে থাকতে পেরে অনেক আনন্দিত। মানুষের কষ্ট কাছ থেকে দেখেছি, তাদের চোখের পানি মুছিয়ে দিতে পেরেছি—এটাই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আল্লাহ যদি তৌফিক দেন, আমৃত্যু মানবতার সেবায় কাজ করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “আমরা চাই সমাজের দানশীল ও সামর্থ্যবান ব্যক্তিরা এগিয়ে আসুন। সবাই মিলে কাজ করলে আরও বড় পরিসরে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হবে।”
অনেক উপকারভোগী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ইফতার কিনে খাওয়ার সামর্থ্য ছিল না। আজ সংগঠনের মাধ্যমে ইফতার পেয়ে আমরা খুব খুশি। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।”
স্থানীয় সচেতন মহল মনে করেন, এমন উদ্যোগ সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তারা সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান—মানবিকতার এই মহৎ কাজে শামিল হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু রমজান নয়—বছরজুড়েই শিক্ষা, স্বাস্থ্য ও জরুরি সহায়তামূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। মানবতার এই পথচলায় একটি হাত বাড়ালেই বদলে যেতে পারে অনেক অসহায় মানুষের জীবন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট