1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের উদ্যোগে ৬০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে পৌঁছালো ঈদের নতুন পোশাক

পলি আক্তার রাজশাহী
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৪৭ বার পড়া হয়েছে
  • রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের উদ্যোগে ৬০ সুবিধাবঞ্চিত শিশুর হাতে পৌঁছালো ঈদের নতুন পোশাক

রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ
রাজশাহী: রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী গভর্নমেন্ট কলেজের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ কর্মসূচি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। “Prelove to Relove – Season 4” শিরোনামে মানবিক এ উদ্যোগের সমাপনী অনুষ্ঠান রবিবার দুপুরে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ক্লাব ও স্বচ্ছলতা অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এবং রোটারি ক্লাব অব পদ্মার পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু মোঃ ইউনুস আলী, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিরাজ আহমেদ, রোটারিয়ান ডা. মোঃ হারুন-অর-রশিদ, এবং রোটারিয়ান মোঃ আব্দুর রাজ্জাক, প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব পদ্মা রাজশাহী। এছাড়াও সংশ্লিষ্ট সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

এসময় অতিথিরা তাদের বক্তব্য বলেন এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক চেতনা এবং সহমর্মিতার সংস্কৃতি বাড়ায়। শিশুদের হাসি আমাদের সবচেয়ে বড় পুরস্কার।“ভাগাভাগি এবং সহমর্মিতার শিক্ষা ছোটবেলা থেকেই শুরু করা উচিত। এমন কার্যক্রম সেই বার্তা ছড়িয়ে দেয়।”

আয়োজকরা জানান, মেলার মাধ্যমে পুরাতন ও নতুন পোশাক বিক্রি করে সংগৃহীত অর্থ থেকে প্রায় ৬০ জন সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ তহবিল গঠন করা হয়। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভাগাভাগির সংস্কৃতি জোরদার করে। ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠান শেষে শিশুদের হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হলে আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট