1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

রাজশাহীতে তিলোত্তমা ভলেনটারি উইমেন্স অর্গানাইজেশন এর সাবেক সেক্রেটারি প্রফেসর সাইদা খাতুন এর স্মরণে দোয়া মাহফিল

রাজশাহী বিশেষ প্রতিনিধি (পলি)
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে তিলোত্তমা ভলেনটারি উইমেন্স
অর্গানাইজেশন এর সাবেক সেক্রেটারি প্রফেসর সাইদা খাতুন এর স্মরণে দোয়া মাহফিল।

পলি রানী, রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে তিলোত্তমা ভলেনটারি উইমেন্স অর্গানাইজেশন-এর সাবেক সেক্রেটারি প্রফেসর সাইদা খাতুনের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল চারটায় নগরীর রাজারহাটে অবস্থিত প্রফেসর ডা. জুবাইদা নার্সিং ইনস্টিটিউট প্রাঙ্গণে অর্গানাইজেশনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অর্গানাইজেশনের সহ-সভাপতি ও রিনাউন গাইনোকোলজিস্ট ডক্টর আয়েশা নাজনীন ডোরার সভাপতিত্বে এবং ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট ম্যানেজার আনোয়ারুল জাহিদের সঞ্চালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নির্বাহী সদস্য সুলতানা প্রিয়া।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সমাজসেবা ও অর্গানাইজেশনের সাবেক কোষাধ্যক্ষ জাইতুনা খাতুন, সাবেক সেক্রেটারি কাজী মাহমুদা বেগম, সেক্রেটারি কিবরিয়া আক্তার বানু, আজীবন সদস্য সায়মা আক্তার, নির্বাহী সদস্য মাকসুদা আলম রোজী, ফেরদৌস আরা মুন্নি, অ্যাডভোকেট শামসুনাহার মুক্তি, পলি , রিয়া করিম, ফিল্ড অর্গানাইজার সাদিকুল, মো. হাবিবুর রহমানসহ অর্গানাইজেশনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা প্রয়াত প্রফেসর ডা. সায়েদা খাতুনের কর্মময় জীবন, মানবিক মূল্যবোধ ও সমাজসেবায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, তাঁর আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। অনুষ্ঠানের শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট