1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা মূলক মতবিনিময় সভা: শিক্ষার্থীদের সড়ক আইন জানা জরুরী দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ও মাহামুদুন্নবী চৌধুরী উঃ বিদ্যালয়ের প্রীতি ম্যাচ আজ হোমিও প্রভা অফিসিয়াল ডেক্সের সম্পাদকের সাথে সৌজন্যে সাক্ষাৎ- রসালো আড্ডায় একদিন… ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিভাগীয় আইন-শৃঙ্খলা সভায় বোয়ালিয়া থানার ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ

Md Shahidul islam
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৭ বার পড়া হয়েছে

নাগরিকদের সঙ্গে দুর্ব্যবহার ও তদন্ত ছাড়া মামলা গ্রহণের অভিযোগ; তদন্তের আশ্বাস আরএমপি কমিশনারের

সাইদুর রহমান, রাজশাহীঃ

রাজশাহী বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে নাগরিকদের সঙ্গে অসদাচরণ ও যথাযথ তদন্ত ছাড়া মামলা গ্রহণের অভিযোগ উঠেছে। সভায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার ড. মো. জিল্লুর রহমান, অতিরিক্ত ডিআইজি দীন মোহাম্মদ, রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক, বিজিবি ও র‍্যাবের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।

মুক্ত আলোচনা পর্বে আইন-শৃঙ্খলা কমিটির অন্যতম সদস্য ও রাজশাহী প্রেসক্লাবের সভাপতি এবং ভাষা সৈনিক পরিবারের সদস্য সাইদুর রহমান অভিযোগ তুলে বলেন, বর্তমান ওসি দায়িত্ব গ্রহণের পর থেকে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ করছেন। যথাযথ তদন্ত ছাড়াই একাধিক মামলা গ্রহণের মাধ্যমে নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে বলেও তিনি দাবি করেন।

তিনি উল্লেখ করেন, গত ২২ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে মসজিদ মিশন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হলে তার অভিভাবক অভিযোগ জানাতে বোয়ালিয়া থানায় যান। সে সময় ওসি তার সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেন তিনি।

এছাড়া তিন বছর আগের একটি ঘটনায় এএসপি আসিফের প্রাক্তন স্ত্রী মামলা করতে গেলে যথাযথ তদন্ত ছাড়াই মামলা রেকর্ড করে দণ্ডবিধির ৩২৫ ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তোলেন সাইদুর রহমান। তিনি প্রশ্ন তোলেন, মেডিকেল রিপোর্ট ছাড়া কীভাবে ৩২৫ ধারা যুক্ত করা হলো।

সভায় আরও অভিযোগ করা হয়, সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে দৃশ্যমান তৎপরতা নেই। এ পরিস্থিতিতে বোয়ালিয়া মডেল থানায় সৎ, দক্ষ ও দায়িত্বশীল ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের দাবি জানানো হয়।

এ বিষয়ে আরএমপি কমিশনার ড. মো. জিল্লুর রহমান অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট