1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

রাউজান এর শ্রীশ্রী রামঠাকুর আশ্রমের উদ্যোগে ঠাকুর রামচন্দ্রদেব এর ১৬৬ তম আবির্ভাব ও স্মরণ উৎসব শুরু

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

রাউজান এর শ্রীশ্রী রামঠাকুর আশ্রমের উদ্যোগে ঠাকুর রামচন্দ্রদেব এর ১৬৬ তম আবির্ভাব ও স্মরণ উৎসব শুরু

রাউজান, চট্টগ্রাম (প্রতিনিধি):

চট্টগ্রামের রাউজানের চিকদাইর গ্রামে সত্য, শুদ্ধতা ও মানবকল্যাণের মহামন্ত্রে উদ্ভাসিত ঐতিহাসিক শ্রীশ্রী রামঠাকুর আশ্রম রাউজানে শ্রীশ্রী ঠাকুর রামচন্দ্রদেবের ১৬৬ তম আবির্ভাব ও স্মরণ উৎসব এ তিন দিনব্যাপী ধর্মীয় ও আধ্যাত্মিক মহোৎসব শুরু হয়েছে। আগামী ২৯, ৩০ ও ৩১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, অর্থাৎ ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. (বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ উৎসব অনুষ্ঠিত হবে।
উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গণ সাজানো হয়েছে বর্ণিল আলোকসজ্জা ও ধর্মীয় প্রতীকচিহ্নে। প্রতিদিন ভক্ত-অনুরাগীদের অংশগ্রহণে নানা ধর্মীয় অনুষ্ঠান, পূজা-পাঠ, আলোচনা সভা ও প্রসাদ বিতরণ কার্যক্রম চলবে।
প্রথম দিনের কর্মসূচি ২৯ মাঘ | ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)
বিকাল ৫টা: শ্রীশ্রী বেদবাণী পাঠ, বিকাল ৫টা ২০ মিনিট: শ্রীমৎভাগবত পাঠ,
সন্ধ্যা ৬টা: গঙ্গা আহ্বান, উৎসবের শুভ অধিবাস,শ্রীশ্রী দ্বাদশপ্রহর তারকব্রহ্ম মহানামযেরজ্ঞ শুভারম্ভ,
সন্ধ্যা ৭টা: সত্যনারায়ণ পূজা
রাত ১০টা: প্রসাদ বিতরণ
দ্বিতীয় দিনের কর্মসূচি
৩০ মাঘ | ১৩ ফেব্রুয়ারি (শুক্রবার)
ভোর: শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন,
সকাল ৬টা: শ্রীশ্রী ঠাকুরের বাল্যভোগ,
সকাল ৯টা: শ্রীশ্রী ঠাকুরের পূজা
সকাল ১১টা: শ্রীশ্রী ঠাকুরের রাজভোগ নিবেদন,
দুপুর ১টা ৩০ মিনিট: মহাপ্রসাদ আস্বাদন।
সন্ধ্যা ৫টা ৩০ মিনিট: শ্রীশ্রী সত্যনারায়ণ পূজা
রাত ১০টা: অন্নপ্রসাদ বিতরণ।
তৃতীয় দিন ৩১ মাঘ | ১৪ ফেব্রুয়ারি (শনিবার)
সমাপনী পর্বের বিভিন্ন আনুষ্ঠানিকতা ও ভক্তসমাগমের মধ্য দিয়ে উৎসবের পরিসমাপ্তি ঘটবে। আয়োজকদের বক্তব্য আয়োজক কমিটি জানায়, “গুরু কৃপাই সত্য, সর্বদা সত্যকে আশ্রয় করিয়া সত্য অনুসরণে থাকিবার চেষ্টাই ধর্ম”—এই মহান বাণীকে ধারণ করে যুগ যুগ ধরে শ্রীশ্রী রামঠাকুর আশ্রম রাউজানে মানবকল্যাণ ও আত্মশুদ্ধির পথে কাজ করে যাচ্ছে। এবারের উৎসবেও ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। আয়োজকরা সকল ধর্মপ্রাণ ভক্ত, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণকে স্ব-পরিবারে উপস্থিত থেকে এ পবিত্র উৎসবের আনন্দ ও আশীর্বাদ গ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট