1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

রাউজান পশ্চিম কদলপুরে খাস্তগীর বাড়িতে চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত

মিলন বৈদ্য শুভ,রাউজান(চট্টগ্রাম) :
  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

মিলন বৈদ্য শুভ,রাউজান(চট্টগ্রাম) :

 

রাউজান উপজেলার পশ্চিম কদলপুরস্থ খাস্তগীর বাড়িতে নিত্যধামগত পিতৃদেব রমণী মোহন খাস্তগীর, মাতৃদেবী প্রিয়লতা খাস্তগীর এবং পিতৃ-মাতৃকূলের পূতঃ স্মৃতি স্মরণে শ্রীগ্রন্থাদি পারায়ণ, চৌষট্টি মোহান্তের ভোগারাধনা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ সংকীর্তন ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
৬,৭ ও ৮ ফেব্রুয়ারি ২০২৬—তিনদিনব্যাপী আয়োজিত এ মহতী ধর্মীয় অনুষ্ঠানে প্রতিদিন ভক্তিময় পরিবেশে নানা আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। অনুষ্ঠানমালার মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত রসতত্ত্ব আস্বাদন, শ্রীগ্রন্থাদি পারায়ণ, শ্রীশ্রী গৌর-নিত্যানন্দ মহিমাকীর্তন এবং চট্টলার ভজনানন্দী বৈষ্ণববৃন্দের কীর্তন পরিবেশন।
অনুষ্ঠানে শ্রীমদ্ভাগবত রসতত্ত্ব আস্বাদন করান বোয়ালখালী শাকপুরা রাধা-মদনগোপাল সেবাশ্রমের অধ্যক্ষ প্রবীণ বৈষ্ণবাচার্য শ্রীল মুরালী দাস বাবাজী মহারাজ। শ্রীশ্রী গৌর-নিত্যানন্দ মহিমাকীর্তন ও শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন অধ্যাপক রাজীব বিশ্বাস। সপার্ষদ মহাপ্রভু ও চৌষট্টি মোহান্তের ভোগারাধনায় পৌরহিত্য করেন শ্রীল মুরালী দাস বাবাজী মহারাজ।
প্রতিদিন ভোগারতি শেষে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। গোধূলি লগ্নে শুভ অধিবাসের মধ্য দিয়ে অনুষ্ঠান আরও ভাবগম্ভীর ও আধ্যাত্মিক আবহে পরিণত হয়।
এ ধর্মীয় আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিনীত পুত্রকন্যাগণ—সাধ্বী মাধবী দেবী দাসী, শ্রীল মাধব দাস বাবাজী, সমীর, নীহার, রাধু, মীরা, সাধন, রতন, দেবীকা ও স্বপন প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন উত্তর আধার মানিক শাস্তি সমিতির সকল সদস্যবৃন্দ।
উক্ত মহতী ধর্মীয় অনুষ্ঠানে দূর-দূরান্ত থেকে আগত হাজার হাজার নর-নারী ভক্তবৃন্দের সমাগম ঘটে। ভক্তি, ধর্মীয় শুদ্ধাচার ও আধ্যাত্মিক চেতনায় পরিপূর্ণ এ আয়োজন এলাকাবাসী ও ভক্তসমাজের মাঝে গভীর ধর্মীয় অনুপ্রেরণা সৃষ্টি করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট