1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবি নিয়ে মিথ্যা অপপ্রচার ও চাঁদাবাজি ‘র’ এজেন্ট ও সাইবার ক্রাইমার মুখোশধারী শীর্ষ প্রতারক গ্রেফতার ইয়াকুবের পতনের নেপথ্য কাহিনী চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল

মেয়াদোত্তীর্ণ কীটনাশক, অবৈধ সার ও শিশু খাদ্য বিক্রির দায়ে তিনটি ব্যবস প্রতিষ্ঠাকে ট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃবায়েজিদ জোয়ার্দার 
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২১০ বার পড়া হয়েছে

মেয়াদোত্তীর্ণ কীটনাশক, অবৈধ সার ও শিশু খাদ্য বিক্রির দায়ে তিনটি ব্যবস প্রতিষ্ঠাকে ট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলায় মেয়াদোত্তীর্ণ কীটনাশক, অবৈধ সার ও শিশু খাদ্য বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

অদ্য ২৮ জানুয়ারি ২০২৬ ইং সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার কুলচারা ও বড় বাজার (নিচের বাজার) এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, অভিযানে শিশু খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, সার ও বীজসহ বিভিন্ন পণ্য তদারকি করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি ও সংরক্ষণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ধারায় কুলচারাস্থ মকবুল হোসেনের মালিকানাধীন মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া অবৈধভাবে সার বিক্রি ও প্রয়োজনীয় ভাউচার সংরক্ষণ না করায় একই আইনের ৪৫ ধারায় আনোয়ার হোসেনের মেসার্স সাকিব ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, অবৈধ শিশু খাদ্য বিক্রির দায়ে ৩৭ ও ৪৫ ধারায় নিচের বাজার এলাকার নাজমুল হকের মেসার্স আক্কাস স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে সংশ্লিষ্ট বাজারগুলোর ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য, বীজ ও ওষুধ বিক্রি না করার বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ের বহিরাঙ্গন কর্মকর্তা সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট