1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

‎কোস্ট গার্ডের অভিযানে বাগেরহাটে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

‎কোস্ট গার্ডের অভিযানে বাগেরহাটে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক।। “ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট: বাগেরহাটে কোস্ট গার্ডের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

‎নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার ২৬ জানুয়ারি ২০২৬ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

‎তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলার উদ্যোগে বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন চুলকাটি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি চালিয়ে আনুমানিক ১ লক্ষ ৬৪ হাজার টাকা মূল্যের ২ কেজি গাঁজা ও ২০০ পিস ইয়াবাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়।

‎অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান কোস্ট গার্ডের এ কর্মকর্তা। লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং উপকূলীয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট