1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

ভোলাহাট সীমান্তে মধ্যরাতে ৫৯ বিজিবি’র অভিযান বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক

মুনিরুল ইসলাম, রহনপুর প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তৎপর রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাদক চোরাকারবারীরা নানান কৌশল ও রুট পরিবর্তন করে চোরাচালানের অপচেষ্টা চালালেও মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) তা কঠোরভাবে প্রতিহত করে চলেছে। এরই ধারাবাহিকতায় সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) মধ্যরাত আনুমানিক ৩টা ০০ মিনিটে ৫৯ বিজিবি’র অধীন চাঁনশিকারী বিওপি’র একটি বিশেষ টহল দল ভোলাহাট উপজেলার সীমান্ত পিলার ১৯৭/১-এস থেকে প্রায় ৭০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চামুচা নামক একটি মাঠে অভিযান পরিচালনা করে। অভিযানকালে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত মালিকবিহীন ৭৯ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ Eskuf DX উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। তবে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা নেশাজাতীয় দ্রব্য ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।আটককৃত নেশাজাতীয় সিরাপের বিষয়ে বিজিবি’র পক্ষ থেকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, গত দুই মাসে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এ পর্যন্ত ২ হাজার ৩২১ বোতল ফেন্সিডিলের বিকল্প বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ এবং ২৬ হাজার ৩০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে। এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,জাতির বৃহত্তর স্বার্থ ও যুবসমাজকে রক্ষায় সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি’র সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে, যা ভবিষ্যতেও চলমান থাকবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট