1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নগর  বিএনপির সদস্য হাজী মুজিবুল হকের ঈদ শুভেচ্ছা বার্তা চট্টগ্রামের সিনিয়র সাংবাদিক ও ক্রীড়া সংগঠক হোসেন বাবলা ‘র ঈদ শুভেচ্ছা… ৩৯নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে বিভিন্ন মসজিদে ঈদুল আযহা নামাজের সময়সূচী জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী এম শুভ পাঠান।ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছে। শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে ৩৯ নং ওয়ার্ডের কোরবানির পশুর হাট : দাম কিছুটা কমেছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সিসিইউর সামনে রোগীর স্বজনের মোবাইল-মানিব্যাগ চুরি: নিরাপত্তা জোরদার ও দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি রাজনৈতিক ফায়দা লুটতেই সাবেক এমপি শাহজাহান মিয়ার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার, তীব্র প্রতিবাদ উপজেলা প্রশাসনকে রাজনৈতিক ঢাল বানানোর অপচেষ্টা! ইউএনও’র নামে মানহানিকর সংবাদের বিরুদ্ধে কুচক্রম হল ইউএনও’র ভাবমূর্তি ক্ষুণ্ণের অপচেষ্টা!ভিত্তিহীন ও বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী… হোসেন চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে ইউনাইটেড বিজনেস ফোরামের 

মাদকের জালে কোর্ট পুলিশ সদস্য! নওগাঁয় ডিবি অভিযানে মাইক্রোবাসসহ চাঁপাইনবাবগঞ্জের ৪ কারবারি গ্রেফতার

এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার :
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

এসএম রুবেল সিনিয়র ক্রাইম রিপোর্টার:

মাদকের জালে কোর্ট পুলিশ সদস্য! নওগাঁয় ডিবি অভিযানে মাইক্রোবাসসহ চাঁপাইনবাবগঞ্জের ৪ কারবারি গ্রেফতার 

নওগাঁ জেলাকে মাদকমুক্ত করতে পুলিশ সুপারের ‘জিরো টলারেন্স’ নীতির সফল বাস্তবায়নে বড় ধরনের সাফল্য দেখিয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। তবে এই সাফল্যের আড়ালে বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য মাদকের এই বিষাক্ত কারবারে সরাসরি জড়িত রয়েছেন খোদ চাঁপাইনবাবগঞ্জের এক পুলিশ সদস্য। বৃহস্পতিবার সন্ধ্যায় ডিবি পুলিশের পৃথক দুটি দুঃসাহসিক অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইন, ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি সাদা রঙের নোহা মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

যেভাবে চলল ‘অপারেশন তুলশীগঙ্গা’পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন সূত্রে খবর আসে যে সান্তাহার থেকে একটি মাইক্রোবাসযোগে হেরোইনের একটি বড় চালান নওগাঁ শহরে ঢুকছে। সংবাদের সত্যতা পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস টিম সদর থানাধীন তুলশীগঙ্গা ব্রিজের পশ্চিম পাশে ওঁৎ পেতে থাকে। ঠিক সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সন্দেহভাজন মাইক্রোবাসটি (ঢাকা মেট্র-চ ১১-৯৭৩৮) ব্রিজের কাছে পৌঁছালে ডিবি পুলিশ সেটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ১০০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করা হয়।

অন্ধকার জগতের কিং কারবারিরা হলেন ‘সেজাউল’ ‘জাহাংগির আলম’ ড্রাইভার ডুমন বর্মন’ ইমরান’ শীর্ষ মাদক কারবারি চার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রেস বিজ্ঞপ্তিতে।  নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এই অভিযান প্রসঙ্গে বলেন’ মাদক কারবারিতে জড়িত ব্যক্তি সে যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এমনকি নিজ বাহিনীর কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই জিরো টলারেন্স অভিযান চলবেই।”

জনগণের ক্ষুব্ধ প্রতিক্রিয়া-এই ঘটনায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নওগাঁর সচেতন নাগরিক সমাজ বলছে’ মো. জাহাঙ্গীর আলম (ব্যবসায়ী): “ডিবি পুলিশের তৎপরতা প্রশংসনীয়, কিন্তু রক্ষক যখন ভক্ষক হয় তখন আমরা আতঙ্কিত হই। একজন পুলিশের কর্মকর্তা যখন সরাসরি মাদক পাচারে জড়িত থাকে, তখন সাধারণ মানুষ কার ওপর বিশ্বাস রাখবে?” চাঁপাইনবাবগঞ্জ জেলা কোর্টে কর্মরত এ এসআই জাহাঙ্গীর আলম’ পুলিশের ভেতর লুকিয়ে থাকা এসব অসাধু কর্মকর্তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে মাদক নির্মূল করা অসম্ভব হবে।”আইনি ব্যবস্থা’ তাৎক্ষণিক পরবর্তী কি পদক্ষেপ -গ্রেফতারকৃত চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নওগাঁ সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে জানান পুলিশ সুপার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট