1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সমতল আদিবাসীদের পাঁচ দফা দাবিতে রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পূর্বাচলে ভয়াবহ জালিয়াতি: জবাই করা ৯টি ও ১১টি জ্যান্ত ঘোড়া জব্দ উপজেলা প্রেসক্লাব দিঘলিয়া খুলনার উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন গোমস্তাপুর উপজেলার বড় দাদপুরে পেট্রোল পাম্পে অর্থদণ্ড, মালিকদের কড়া সতর্ক নির্বাহী প্রশাসকের টেকনাফ উপজেলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জসিম উদ্দিন টিপু, সিনিয়র সহ-সভাপতি শামসুল আলম শারেক মনোনীত খুলনায় ছিনতাইয়ের সময় গুলিবর্ষণ, ছিনতাইকারী নিহত.  শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদা পালিত  মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গোমস্তাপুর উপজেলা প্রশাসনসহ সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন মুন্সিগঞ্জে বিএনপি মহিলা দলের সহ-সভাপতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তা।  শিবগঞ্জ আদিনা সরকারি কলেজে মহান স্বাধীনতা দিবস পালিত

রাজশাহীতে র‍্যাবের অভিযানে লুটকৃত শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি ও পুলিশের পোশাক উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ সদর দপ্তর 

রাজশাহী প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

রাজশাহীতে র‍্যাবের অভিযানে লুটকৃত শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি ও পুলিশের পোশাক উদ্ধার করেছে সিপিএসসি, র‍্যাব-৫ সদর দপ্তর

আব্দুল্লাহ আল মুক্তাদির বাঁধন রাজশাহী প্রতিনিধি:

র‍্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ইং ২২ জানুয়ারি ২০২৬ তারিখ রাত্রী-০০.২০ ঘটিকায় রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নবগঙ্গা নামক এলাকায় অভিযান পরিচালনা করে থানা হতে লুটকৃত পুলিশের পোশাক সরঞ্জামাদি শর্টগানের তাজাগুলি ১৩ রাউন্ড, পুলিশের পোশাক- ০২ সেট, বুট ০২ জোড়া, বেল্ট ০২ টি, ক্যাপ ০১ টি, ব‍্যাংক ব্যাজ-০৬ টি উদ্ধার করে। গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নবগঙ্গা নামক এলাকায় কতিপয় লোকজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরই প্রেক্ষিতে সিপিএসসি, র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল অদ্য তারিখ গভীর রাতে উক্ত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। কিন্তু র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। অতঃপর উক্ত এলাকায় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে ০২ টি কাপড়ের ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সম্মুখে উক্ত ব্যাগের মধ্যে রক্ষিত থানা হতে লুটকৃত শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি ও পুলিশের পোশাকসহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে বিধি মোতাবেক জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতসমূহ রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।
লুটকৃত সকল অস্ত্র, গোলাবারুদ ও পুলিশের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধারে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহীর তৎপরতা চলমান রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেস ও ইলেকট্রনিক মিডিয়া ও অনলাইন মিডিয়া সাংবাদিকবৃন্দরা ও প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট