1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

জাতীয় পর্যায়ে আবারো সেরা রাজশাহী কলেজ

পলি রানী, রাজশাহী প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

জাতীয় পর্যায়ে আবারো সেরা রাজশাহী কলেজ

পলি রানী, রাজশাহী প্রতিনিধি:
জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে পুরস্কার অর্জন করেছে রাজশাহী কলেজ। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত ‘জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬’-এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে কলেজের পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মো. ইব্রাহিম আলী।পুরস্কার গ্রহণের পর প্রতিক্রিয়া ব্যাক্ত করে অধ্যক্ষ ড. মো. ইব্রাহিম আলী বলেন, এ অর্জন কোনো একক ব্যক্তির নয়; এটি রাজশাহী কলেজের প্রাক্তন ও বর্তমান সকল অধ্যক্ষ-উপাধ্যক্ষ, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী, কর্মচারী, শুভানুধ্যায়ী এবং অংশীজনদের সম্মিলিত প্রয়াসের ফল। তিনি আরো বলেন, ধারাবাহিকভাবে কলেজের উন্নয়ন ও অগ্রগতিতে পূর্ববর্তী অধ্যক্ষদের মেধা ও দূরদর্শী নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, সুপরিকল্পিত পাঠ পরিকল্পনা এবং শিখন-শেখানোর অভিনব কৌশলের মাধ্যমে শিক্ষকরা যে নিষ্ঠা ও দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করার মতো। একই সঙ্গে মনোযোগী ও সুশৃঙ্খল শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতার কারণেই প্রতিষ্ঠানের সুনাম ও সুখ্যাতি অক্ষুণ্ণ রয়েছে বলে ও উল্লেখ করেন তিনি।

এছাড়াও অধ্যক্ষ ড. মো. ইব্রাহিম আলী বলেন, মনোরম ও পরিচ্ছন্ন ক্যাম্পাস গঠনে সংশ্লিষ্ট সকলের নিরলস পরিশ্রম প্রশংসার দাবিদার। পাশাপাশি শিক্ষার্থী ও অংশীজনদের সেবা নিশ্চিত করতে প্রধান সহকারীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের অবদানও অনস্বীকার্য। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা দিন-রাত পরিশ্রম করেছেন। তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায়। উল্লেখ্য, শিক্ষা, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমে দীর্ঘদিনের ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি স্বরুপ আবারো জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের মর্যাদা অর্জন করলো ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট