1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য কান্নাকাটি করছেন, তারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফ কে চিনেন? ডেঙ্গু প্রতিরোধে সকল নাগরিকের সচেতন হবার অনুরোধ-পতেঙ্গায় সিটি মেয়র ডাঃ শাহাদাত সিজেকেএস ক্লাব সমিতির ঈদ-এ-মিলাদুন্নবী (সঃ) উদযাপন চট্টগ্রামে শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবলে কোয়ার্টার ফাইনালে উঠেছে মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুল ও পাঠানটুলী চসিক উচ্চ বিদ্যালয় গাজীপুর মাওনা, ১নং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন কৃষকদল নেতা,, মাসুদ রানা চট্টগ্রাম মডেল স্কুলে বিষয়ভিত্তিক বক্তব্য ও রচনা লিখন প্রতিযোগিতা সম্পন্ন বন্দর থানা ফ্যাসিস্ট লীগের দোসর,, মাহমুদুর রহমান নুহাশ,পুলিশ এর নাকের ডগায়, তারপর ও ধরাচোয়ার বাহিরে, চলন্ত গাড়ি থেকে সাংবাদিকের মোবাইল চুরি বিকাশের পিন রিসেট করে লোন ও অর্থ লেনদেন ॥ স্টেশন রোডের বিকাশ এজেন্টের দোকানের সিসিটিভিতে অজ্ঞাত যুবক সীমান্ত এলাকায় যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে ৫৩ বিজিবির অভিনব ‘সফট পাওয়ার’ কৌশল কবিতা:এক নদী জল, এক ফোঁটা আলো

রাজশাহীতে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন বিষয়ক কৃষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রতিনিধি:
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

রাজশাহীতে নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন বিষয়ক
কৃষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

পলি রানী রাজশাহী প্রতিনিধি:
নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণন বিষয়ক
কৃষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি,) সকাল ১০ টায় বারসিক রাজশাহী আঞ্চলিক রিসোর্স সেন্টারে বারসিক ও পবা গ্রীন কোয়ালিশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষক কৃষাণীদের উদ্বুদ্ধ করণ,ন্যায্যমূল্য প্রাপ্তি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতে নিরাপদ খাদ্য উৎপাদনে পদ্ধতি কৃষকদের দক্ষতা বৃদ্ধি ও সচেতনতা বাড়াতে করনীয়সহ, নিরাপদ খাদ্য
উৎপাদনের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলও দূর করে
রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত কৃষি চর্চা এবং বাজারজাতকরণ সংশ্লিষ্ট বিষয়গুলো আলোচনা করা হয়।

সভায় বারসিক আঞ্চলিক সমন্বয়কারী শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে ফসলে পোকা-মাকড় ও রোগ-বালাইয়ের প্রাদুর্ভাবও ঘটছে। কৃষকরা ফসল উৎপাদনে অনিয়ন্ত্রিত উপায়ে সার-বালাইনাশক প্রয়োগ করছেন। এরফলে কৃষকদের উৎপাদন ব্যয় বাড়ছে, উপকারী পোকা মাকড় ও জীব বৈচিত্র্য কমে যাচ্ছে, পরিবেশ দূষণ এবং ভারসাম্য নষ্ট হচ্ছে। বিলুপ্ত হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছ, পাখি, অনুজীব ফলে জনস্বাস্থ্যও হুমকির দিকে। তাই কৃষকদের আর্থিক অবস্থার টেকসই উন্নয়ন ও পুষ্টির চাহিদা পূরণের লক্ষ্যে কম খরচে বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদন করতে হবে। পরবর্তী সুস্থ্য প্রজন্ম গড়তে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষক-কৃষাণীদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত বারনই লোকসাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি মো. রায়হান আলী জুয়েল, সদস্য সচিব মো. ইউসুফ আলী চৌধুরী, রুডো নির্বাহী পরিচালক সোহাগ আলী, প্রচেষ্টা জনকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মোখলেসুর রহমান, বরেন্দ্র ইয়ুথ ফরমের সম্পাদক পলি রানি, জৈব্য কৃষি উদ্যোক্তা মো. হাফিজুর রহমান, কৃষাণী মোসা. সুলতানা বেগম, মোসা. রেনুকা বিবি, কৃষি উদ্যোক্তা জাহাঙ্গীর হোসেন, কৃষক-কৃষাণীসহ বারসিকের কর্মকর্তাবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট