1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ইপিজেড এলাকায় চসিকের জোরালো উচ্ছেদ অভিযান অব্যাহত…! দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ফুটবল দলের প্রাকটিস জার্সি উন্মোচন ও বুট-মোজা বিতরণ পটিয়ায় হয়রত জামাল উদ্দিন শাহ্ (রা:) বার্ষিক ওরশ সম্পন্ন  চসিকের উদ্যোগে ইপিজেডের‌ বেশ কয়েকটি স্থানে ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে চট্টগ্রামের নালায় বস্তাবন্দি দেড় হাজারের বেশি বুলেট উদ্ধার ,..!  চট্টগ্রামে আর্দশ শিক্ষক ফোরাম এর নবাগত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল ইপিজেডে চীনা নাগরিকের চুরি যাওয়া ডলার ও মালামাল উদ্ধার করেছে পুলিশ..….! দেওয়ান হাটে গণ সংহতি আন্দোলনের মানববন্ধন কর্মসূচি: ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কার্যকরী পদক্ষেপের দাবি 

‎মোংলায় মাদকের আখড়ায় নৌ বাহিনীর অভিযান,মাদকসহ আটক ৩

স্টাফ রিপোর্টার।
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

‎মোংলায় মাদকের আখড়ায় নৌ বাহিনীর অভিযান, মাদকসহ আটক ৩

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ


মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে মাদকসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে নৌবাহিনী। নৌ বাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেঃ মোঃ ইকবাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ৯টার দিকে তার নেতৃত্বে ২০ সদস্যের নৌবাহিনীর একটি টিম মাদ্রাসা রোডের একটি মাদকের আখড়ায় অভিযান চালায়। এ সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদক সেবী দ্রুত পালিয়ে যায়। পরে ওই আখড়ার বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে নৌবাহিনীর সদস্যরা বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদীসহ হাতেনাতে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় আরো উদ্ধার হয় বিদেশী মদের বোতলসহ চুরি-ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ ধারালো অস্ত্রসহ নানা ধরণের সরঞ্জামাদি। আটক মোঃ সজল হোসেন সুজন (২৮), মোঃ নজরুল ইসলাম (৪৮) ও মোঃ রায়হান (২৬) পৌর শহরের মাদ্রাসা রোডের বাসিন্দা।

‎এদিকে মাদ্রাসা রোডের নৌপুলিশ ফাঁড়ির মাত্র ৪০/৫০ ফুটের মধ্যে এমন একটি মাদকের আখড়া এতোদিন ধরে কিভাবে চলে আসছে, তা নিয়ে নানা প্রশ্ন রয়েছে স্থানীয়দের মাঝে। ‎মাদকের আখড়া থেকে আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক এবং সরঞ্জামাদি থানা পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে নৌবাহিনী।
‎নৌবাহিনীর এ কর্মকর্তা বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কার্যকলাপ, মাদকের দৌরাত্মসহ বেআইনি সকল কর্মকাণ্ড প্রতিহতে নৌবাহিনী সদা তৎপর থাকবে।।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট