1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী 

চলে গেলেন দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী ৭১ এর বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলী

বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন। মানিকগঞ্জ
  • প্রকাশিত: শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

 

বীর মুক্তিযোদ্ধা মোঃ আজহার হোসেন। মানিকগঞ্জ

 

মানিকগঞ্জ সদর উপজেলা পৌরসভাধীন দক্ষিণ সেওতা,৭ নং ওয়ার্ড,(অবসরপ্রাপ্ত) ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী রোড, বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলী তার নিজ বাসভবনে ভোর ৬-৩০মি: সময়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাহি রাজিউন)

২ জানুয়ারি ২০২৬ ইং শুক্রবার ভোরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে মুন্নু হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে স্ত্রী,
২ ছেলে ও ১ মেয়ে রেখে তিনি পরলোক গমন করেন।

মরহুম বীর মুক্তিযোদ্ধার জানাজা বাদ আছর মানিকগঞ্জ মডেল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
পরিবার সূত্রে জানা যায় মরহুমের পৈত্রিক গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলায়,শিবালয় উপজেলা, দক্ষিণ পাচুরিয়া ইন্তাজগঞ্জ,শিবালয় ।

মরহুমের জানাজা এবং রাষ্ট্রীয় মর্যাদায় উপস্থিত ছিলেন
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুন, এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিনহাজ আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা খালেদ হালিম চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা শরফুদ্দিন নুরু , বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন,
বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম মাস্টার,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ এমদাদ হোসেন,এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ মরহুমে পরিবারের সদস্যরা।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ শাজাহান আলীর মৃত্যুতে মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান সংসদের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এবং মহান আল্লাহর নিকট মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট