1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কেয়া’র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ: শিক্ষার মানোন্নয়নে ধারাবাহিক অগ্রযাত্রা চিরনিদ্রায় শায়িত শাহানাজ বেগম: ৫ম মৃত্যুবার্ষিকীতে ভাগিনা রাশেদ খানের দোয়া প্রার্থনা পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা

সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা, গতিশীলতা ও নেতৃত্বের নতুন দিগন্ত উন্মোচনে বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রাম’র আনন্দ ভ্রমণ ও পিকনিকের প্রস্তুতি সভা”

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগর প্রতিনিধি ঃ

 

২৮ ডিসেম্বর ২০২৫,
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ডে বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রাম সংগঠনের অস্থায়ী কার্যালয় এড.মো.জাহিদুল ইসলামের চেম্বারে একটি প্রস্তুতি সভা সম্পন্ন হয়। সংগঠনের আহ্বায়ক মোল্লা মো. সরোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক এম নজরুল ইসলাম খান, সিকদার মোহাম্মদ আলতাফ হোসেন, মাওলানা মোস্তফা কামাল, মাওলানা আবু জাফর সালেহী, মাওলানা মিজানুর রহমান,ডাক্তার মোঃ আমিনুল ইসলাম, মোহাম্মদ ছগির, বাবুল হোসেন,মোঃ রাসেল মোল্লা, আব্দুর রাজ্জাক,আবদুর রহিম, শাহিন আলম প্রমুখ।
বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের উদ্যোগে আগামী ২০২৬ সালের ১৬ জানুয়ারি (শুক্রবার) রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের পাহাড়িয়া অঞ্চল ও কাপ্তাই বাঁধ এলাকায় এক বৃহৎ আনন্দ ভ্রমণ ও পিকনিক আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ আনন্দ ভ্রমণে সংগঠনের প্রায় দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।
সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা, পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করা এবং সাংগঠনিক ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও এই আয়োজন করা হচ্ছে। আনন্দ ভ্রমণে খাওয়া-দাওয়া, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা বিনোদনমূলক আয়োজনের পাশাপাশি গুরুত্বপূর্ণ সাংগঠনিক আলোচনা অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের কমিটির উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সর্বসম্মতিক্রমে পিকনিকের তারিখ ও স্থান চূড়ান্ত করা হয় এবং আয়োজনকে সফল করতে একটি উপকমিটি গঠন করা হয়। এতে সিকদার মোহাম্মদ আলতাফ হোসেনকে আহ্বায়ক এবং এইচ এম শাহীন আলমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। উপকমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মাওলানা মোস্তফা কামাল,মাওলানা আবু জাফর সালেহী, মাওলানা মিজানুর রহমান,মোঃ ছগির, মোহাম্মদ বাবুল হোসেন,মো.রাসেল মোল্লা,আব্দুর রহিম,আব্দুর রাজ্জাক।
সভায় নেতৃবৃন্দ জানান, এই আনন্দ ভ্রমণ শুধুমাত্র বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং সংগঠনের কার্যক্রমকে আরও সুশৃঙ্খল, শক্তিশালী ও দায়িত্বশীল করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। পিকনিক স্পটেই আলোচনার মাধ্যমে বায়ো কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হবে।
নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন, এ আয়োজন বাগেরহাট জেলা ফোরাম, চট্টগ্রামের সাংগঠনিক কাঠামোকে আরও সুদৃঢ় করবে এবং সদস্যদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্ববোধ আরও বিকশিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট