1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জ খেঁকিডাঙ্গায় এখনো পৌঁছায়নি বিদ্যুতের আলো, দুর্ভোগে শতাধিক পরিবার অবৈধ ব্যবসায়ীদের প্রতি ডিসি,ইউএনও এসপি’র কড়া হুঁশিয়ারি! জেলাজুড়ে বাড়ানো হলো গোয়েন্দা নজরদারি! চলছে সাড়াশি অভিযান পাবনার সাঁথিয়ায় বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল কলেজে অধ্যায়নরত শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।  শীলখালীতে প্রাইভেটকারে ইয়াবা পাচার: ২৮ হাজার পিস ইয়াবাসহ আটক ১ রাউজান বিনাজুরী জামুয়াইনে শ্রীশ্রী মাধবানন্দ নারায়ণ আশ্রমের বার্ষিক মহোৎসব ১৪–১৬ মে পূবাইলের কামারগাঁও থেকে অমিতা রানী দাস নিখোঁজ চকরিয়ায় দায়িত্ব পালনকালে এএসআই রূপন কান্তি দে’র মৃত্যু, গুজবে কান না দেওয়ার আহ্বান পুলিশের ভাতিজার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা মাদকের ছোবলে বিপর্যস্ত সমাজ: চকরিয়ায় অভিযানে পুলিশ নিহত, প্রশ্নে জননিরাপত্তা উৎসবমুখর পরিবেশে দাখিল ২০২০ ব্যাচের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন  

ধুনটে কাঠমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার, থানায় ইউডি মামলা

এলাহী শিবলী ধুনট (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

 

আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:

 

বগুড়ার ধুনটে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আজাহার আলী (৭০) নামের এক কাঠমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মথুরাপুর ইউনিয়নের জোলাগাঁতি গ্রামে নিজ বাড়ির পাশের একটি জিগা গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মৃত ছবদের আলীর ছেলে।

মথুরাপুর ইউপির ৯নং ওয়ার্ডের সদস্য আশরাফ আলী জানান, পেশায় কাঠুরিয়া আজাহার আলীর ২ ছেলে ও ৪ মেয়ে রয়েছে। সন্তানদের বিয়ের পর তারা পৃথক সংসারে বসবাস করেন। ঢাকায় চাকরিরত ছোট ছেলে বাবা-মায়ের দেখভাল করতেন। বৃহস্পতিবার জোলাগাঁতি দরগা মাজার শরিফে বার্ষিক ওরস মাহফিল উপলক্ষে ছোট ছেলে ও মেয়েরা ঢাকার কর্মস্থল থেকে বাড়িতে আসেন। রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে ওরসে যান আজাহার আলী।

শুক্রবার সকালে ছোট ছেলে ঘুম থেকে উঠে বাড়ির পেছনে গেলে গাছে রশি দিয়ে ঝুলে থাকা বাবার মরদেহ দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এসে রশি কেটে মরদেহ নিচে নামান। পরিবারের বরাতে জানা যায়, বেশ কিছুদিন ধরে আজাহার আলী মানসিক অসুস্থতায় ভুগছিলেন।

ধুনট থানার সেকেন্ড অফিসার এসআই অমিত হাসান মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তের জন্য থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট