
সাদ হোসেন মুজাহিদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
২০২৪ পরবর্তী সময়ে শক্তিশালী ফাইন্যান্সিয়াল বেজমেন্টের কারণে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কর্মসূচি সফল করেছে ছাত্রশিবির, যা সত্যিই প্রশংসনীয়, সব সিচুয়েশন হ্যান্ডেল করার পলিসি মেকিংটাও সুন্দর। অন্যান্য সংগঠনের ইচ্ছে থাকলেও ফাইন্যান্সিয়াল বেজমেন্ট না থাকায় বাস্তবায়ন সম্ভব হয়নি, ধরেন ছাত্র অধিকার পরিষদের ইচ্ছে ছিলো শিক্ষার্থীবান্ধব অনেককিছু করার কি সবগুলো বাস্তবায়নের ফাইন্যান্সিয়াল সক্ষমতা নেই, তবে ছাত্রদলের প্রসঙ্গ ভিন্ন তাদের অনেক ক্ষেত্রেই সামর্থ ছিলো, আমরা স্বল্প পরিসরে বিভিন্ন ক্যাম্পাসে পানির ফিল্টার, স্যানিটারি ভেন্ডিং মেশিন, অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান ইত্যাদি কাজগুলো করতে পেরেছি। কিন্তু ছাত্রশিবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের ট্যুরে নিয়ে যাওয়া, জাঁকজমক সংবর্ধনা, বিভিন্ন সময় বই বা ধর্মগ্রন্থ উপহার, অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, পানির ফিল্টার, ওয়াশিং মেশিন বা স্যানেটারী ভেন্ডিং মেশিন প্রদান…ইত্যাদি ইত্যাদি ব্যাপক হারে দিতে পেরেছেন, যা দেখে শিক্ষার্থীরা আকৃষ্ট হয়েছে। তবে আমরাদের ছিলো সর্বোচ্চ অভিপ্রায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সর্বোচ্চ স্পৃহা, গত ৫-৭বছরের রাজনীতিতে তারুণ্যকে চোখে চোখ অন্যায়ের প্রতিবাদ করতে শেখানো, সিস্টেমকে প্রশ্নবিদ্ধ করে যেকোনো যৌক্তিক বিষয় আদায় করে নেওয়া, চাকুরীতে আবেদন ফি কমানো ও শিক্ষার্থীদের অন্যান্য যৌক্তিক দাবিতে সবার আগে এগিয়ে আসা। কিন্তু সরাসরি শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিতে পারিনি আমরা, যার কারণে শিক্ষার্থীদের কল্যাণে অনেক সেক্রিফাইজ থাকলেও ছাত্র সংসদ নির্বাচনে ত্যাগীদের মূল্যায়িত করেনি শিক্ষার্থীরা, সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে ভালো অবস্থানে ছিলাম আমরা। তারপরও যারা নির্বাচিত হয়েছেন অবশ্যই যোগ্য এবং ছাত্র সংগঠন গুলো মাঝে শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রমের প্রতিযোগিতা চলছে যা ২৪ পরবর্তী সময়ে অনেক বড় অর্জন আমাদের।
প্রসঙ্গটা বলার কারণ এই যে, ৭১ পরবর্তী সময়ে বাম ছাত্র সংগঠন গুলোর জয়জয়কার ছিলো, প্রতিটি ছাত্র সংসদে পাশ করতো বামপন্থীরা, কিন্তু তারা কখনো সরকার গঠন করতে পারেনি! ২৪ পরবর্তী সময়ে আমরা ছাত্র শিবিরের জয়জয়কার দেখছি, এর প্রভাবে জামায়াত ইসলামি রাজনৈতিক দল হিসেবে ভালো করতেই পারেন, কিন্তু সরকার গঠন করবেন এমন গ্যারান্টি অতীত ইতিহাস পর্যালোচনা করে দেওয়া সম্ভব হচ্ছে না।বলেন ছাত্র অধিকার পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদমর্যাদা