1. live@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা : রাজু হোসেন
  2. info@www.dainikajkernayabangla.com : দৈনিক আজকের নয়া বাংলা :
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
পীরগঞ্জে দুই মাদক ব্যবহারকারী কারাদন্ড জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ জেলা ইউনিটের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন মর্যাদা ও উৎসাহে কিশোরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাজশাহীতে বিশেষায়িত শিশু হাসপাতাল চালুর দাবিতে স্মারকলিপি প্রদান পশ্চিম গুজরায় চারদিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাসন্তী পূজা সম্পন্ন হ্নীলায় ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্যের গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে মানববন্ধন রূপসায় স্বামীর আঘাতে স্ত্রীর মৃত্যু, পুত্র বাদী. বাংলাদেশ সাংবাদিক ক্লাব’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ডিজেল সংকট রূপ নিচ্ছে সহিংসতায়! পাম্পে চাষি-শ্রমিক হাতাহাতিতে উত্তাল আম রাজধানী 

৬৮, পাবনা ১ (সাঁথিয়া) আসনে পুন:তফসিল জারির পর নতুন করে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

৬৮, পাবনা ১ (সাঁথিয়া) আসনে পুন:তফসিল জারির পর নতুন করে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮, পাবনা ১ (সাঁথিয়া) আসনে নির্বাচন কমিশন কর্তৃক পুন:তফসিল জারির কারনে নতুন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার ড.নাজিবুর রহমান মোমেন শনিবার পুনরায় মনোনয়নপত্র উত্তোলন করে তা জমা দিয়েছৈন । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামাতের আমির সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা মোখলেসুর রহমান, সেক্রেটারি সহকারী অধ্যাপক আনিসুর রহমান, সবেক আমীর ও উপজেলা সূরা সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের সহ-সভাপতি ফিরোজ হোসেন।মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তিনি বলেন, পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থাপিত হওয়ার পর সুপ্রিম কোর্টের এপিলেটডিভিশনে আমি আইনী লড়াই করেছি আমাদের নির্বাচনী অধিকার ফিরে পাওয়ার জন্য। নির্বাচন কমিশনে বারবার একটি কথা বলেছি ১২ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের সাথেই আমাদের আসনের নির্বাচন হতে হবে।

নির্বাচনে জয়ের ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার পিতা শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে যেভাবে বারবার নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন বেড়া সাঁথিয়ার জনগণ। তিনি নেই তার সন্তান হিসেবে তারই প্রতীক দাঁড়িপাল্লাহ মিয়ে আমি সাঁথিয়াবাসীর কাছে যাব আশাকরি আগামীতে মানবিক ও ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লাহতেই রায় দিবে।সবার কাছে আমি দোয়া দোয়াপ্রার্থী।
এম এ হাই
সাঁথিয়া প্রতিনিধি
১৭-১-২৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট